শিরোনাম
◈ তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে চ্যালেঞ্জের মুখে পড়লেও অ‌স্ট্রেলিয়া ঘুরে দাঁড়াতে পা‌রে : অ‌্যা‌লেক্স ক্যারি ◈ রাষ্ট্রপতি নির্বাচন আজ, ভোট দেবেন ৩৪৯ এমপি ◈ ২৮ আগস্ট বিসিবির বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট শুরু হ‌চ্ছে ◈ কোকেন পরীক্ষায় পজিটিভ, অ‌স্ট্রেলিয়ান কির‌গিয়স টেনিস থেকে সাময়িক নিষিদ্ধ ◈ মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব কে হবেন, মন্ত্রিসভায় কারা আসছেন? ◈ বিয়ের পর ইসলাম গ্রহণের গুঞ্জন, সত্যটা জানালেন রবার্তো কার্লোস ◈ রাজধানীতে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪ ◈ এলএনজি কার্গো সংকটে মহেশখালীর এফএসআরইউ বন্ধ, গ্যাস সরবরাহে নতুন চাপ ◈ দেশীয় গ্যাস অনুসন্ধান থেকে স্মার্ট গ্রিড—জ্বালানি খাতে সরকারের ১০ বছরের রূপরেখা

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৬, ০৯:০৯ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪০০ জনকে ফ্রিতে ড্রাইভিং প্রশিক্ষণ দেবে বিআরটিসি, মিলবে ভাতা ও পেশাদার লাইসেন্সের ফি

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) সম্পূর্ণ সরকারি খরচে ড্রাইভিং প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে। প্রতিষ্ঠানটি তাদের পেশাদার ড্রাইভিং ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ কোর্সের ২য় রাউন্ডে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউটে ৪ মাস মেয়াদে এই প্রশিক্ষণ হবে। প্রার্থীকে অবশ্যই কমপক্ষে ৮ম শ্রেণি পাস হতে হবে। প্রশিক্ষণ শেষে কৃতকার্যদের সার্টিফিকেট ও পেশাদার ড্রাইভিং লাইসেন্স ফি প্রদান করা হবে। আগ্রহীদের সশরীরে উপস্থিত হয়ে ফরম সংগ্রহ ও জমাদানের মাধ্যমে আবেদন করতে হবে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: বিআরটিসি তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউট

প্রশিক্ষণের নাম: মোটরযান ড্রাইভিং ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ

প্রশিক্ষণের মেয়াদ: ৪ মাস

আসন সংখ্যা: ৪০০

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে ৮ম শ্রেণি পাস

অন্যান্য যোগ্যতা: ড্রাইভিং ও রক্ষণাবেক্ষণে আগ্রহী হতে হবে।

যাদের ইতিমধ্যে অন্য কোনো প্রকার লার্নার/লাইসেন্স আছে বা সরকারি অন্য কোনো কোর্স করা আছে, তাদের আবেদন করার প্রয়োজন নেই।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: কমপক্ষে ২১ বছর

কোর্স ফি: সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ

অন্যান্য সুবিধা

উপস্থিতির ভিত্তিতে দৈনিক টিএ/ডিএ বাবদ ২৫০ টাকা প্রদান

প্রশিক্ষণ শেষে কৃতকার্যদের সার্টিফিকেট ও পেশাদার ড্রাইভিং লাইসেন্স ফি প্রদান।

ক্লাসের সময়

মর্নিং শিফট: সকাল ৮ টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত  

ডে শিফট: দুপুর ১টা থেকে বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত

স্থান: বিআরটিসি তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউট, তেজগাঁও, ঢাকা-১২০৮

যোগাযোগ নম্বার: 01338893775

আবেদন যেভাবে: সশরীরে উপস্থিত হয়ে বিআরটিসি তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউট, রুম নম্বর- ১১০ থেকে বিনামূল্যে ভর্তি ফরম সংগ্রহ ও জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: পরবর্তীতে বিআরটিসির অফিশিয়াল ফেসবুক পেজে জানানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়