শিরোনাম
◈ রাজধানীতে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪ ◈ এলএনজি কার্গো সংকটে মহেশখালীর এফএসআরইউ বন্ধ, গ্যাস সরবরাহে নতুন চাপ ◈ দেশীয় গ্যাস অনুসন্ধান থেকে স্মার্ট গ্রিড—জ্বালানি খাতে সরকারের ১০ বছরের রূপরেখা ◈ বারবার কাঁদলেন মির্জা ফখরুল, চার থেকে পাঁচবার আবেগে ভেঙে পড়েন, চাইলেন ক্ষমা  (ভিডিও) ◈ বাংলাদেশকে জ্বালানি সহযোগিতার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর ◈ বৃহস্পতিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায় ◈ হুমকি দেওয়ার অভিযোগে ভাইরাল অডিও কল নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন হুম্মাম কাদের চৌধুরী(ভিডিও) ◈ রাজধানীতে অনলাইন প্ল্যাটফর্মে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি করতেন ইনফ্লুয়েন্সার সুমাইয়া!(ভিডিও) ◈ নিজের গ্যাস মাটির নিচে রেখে এলএনজি আমদানির মাফিয়াতন্ত্র: জ্বালানি খাতের অন্ধকার চিত্র(ভিডিও) ◈ তারেক রহমান ব্রিকসও এড়িয়ে যেতে পারেন

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৬, ০১:০৮ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশেষ দিনে দেবকে শুভশ্রীর খোলা চিঠি

টালিগঞ্জের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী। একসময় পর্দার রসায়নের পাশাপাশি তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও ছিল তুমুল আলোচনা। তবে সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর দুজনই নিজেদের জীবনে এগিয়ে গেছেন। দীর্ঘ ১১ বছর একসঙ্গে কাজও করেননি তারা।এবার সেই দীর্ঘ বিরতি ভেঙে আবারও পর্দায় ফিরছেন দেব-শুভশ্রী জুটি। নতুন সিনেমা ‘দেশু ৭’-এর মাধ্যমে ভক্তদের প্রিয় এই জুটিকে একসঙ্গে দেখা যাবে।

বুধবার (১৯ আগস্ট) ছিল ‘দেশু ৭’-এর শুটিংয়ের শেষ দিন। বিশেষ এই দিনে দেবকে উদ্দেশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খোলা চিঠি লিখেছেন শুভশ্রী। সেখানে সিনেমাটিতে কাজের অভিজ্ঞতা, দেবের নতুন পরিচয় এবং তার প্রতি নিজের মুগ্ধতার কথা তুলে ধরেছেন অভিনেত্রী।

চিঠির শুরুতে শুভশ্রী লেখেন, “প্রিয় দেব, আজ (বুধবার) ‘দেশু ৭’-এর শুটিংয়ের শেষ দিন। তাই ভাবলাম, আজই কথাগুলো লিখে ফেলি। আমরা দুজনই কমবেশি একই সময়ে আমাদের যাত্রা শুরু করেছিলাম। তবে এবার অভিজ্ঞতাটা ছিল একেবারেই অন্যরকম। কারণ, তোমার প্রথম পরিচালিত সিনেমার অংশ হতে গিয়ে তোমাকে এবং তোমার ভাবনাকে পর্দায় জীবন্ত হয়ে উঠতে দেখেছি।

পরিচালক হিসেবে দেবের কাজ দেখে শুরুতে কিছুটা ঈর্ষা হয়েছিল বলেও জানিয়েছেন শুভশ্রী। তবে সিনেমার কাজ এগোনোর সঙ্গে সঙ্গে সেই অনুভূতি বদলে যায় অনুপ্রেরণায়।

অভিনেত্রীর ভাষ্য, ‘সত্যি বলতে, শুরুতে তোমার প্রতি একটু ঈর্ষাই হচ্ছিল। পরিচালক হিসেবে তোমার ভিশন দেখে আমি বেশ অবাক হয়েছিলাম। মনে হচ্ছিল, সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করতে করতে চিত্রনাট্য আর নির্মাণ সম্পর্কে এত কিছু শিখে ফেললে কখন? কীভাবে এতটা আয়ত্ত করলে? কিন্তু সিনেমাটির যাত্রা যত এগিয়েছে, ঈর্ষার চেয়ে তোমার প্রতি অনুপ্রেরণাটাই বেশি অনুভব করেছি।’

দেবের পরিচালনায় প্রথম সিনেমার অংশ হতে পেরে নিজের আনন্দের কথাও জানিয়েছেন শুভশ্রী। একই সঙ্গে পরিচালক হিসেবে দেবের ভবিষ্যৎ নিয়েও আশাবাদ প্রকাশ করেছেন তিনি।

শুভশ্রী লিখেছেন, ‘তোমার সঙ্গে এই যাত্রার অংশ হতে পেরে আমি সত্যিই আনন্দিত। মন থেকে বিশ্বাস করি, ‘দেশু ৭’ মুক্তির পর আমাদের ইন্ডাস্ট্রি একজন নতুন যুগের নির্মাতাকে পাবে; যিনি শুরু থেকে শেষ পর্যন্ত গল্প বলবেন এবং একই সঙ্গে সাধারণ দর্শকদের বিনোদন দিতে জানবেন। তোমাকে নিয়ে আমি গর্বিত। পরিচালক হিসেবে তোমার আগামী দিনের জন্য রইল অনেক শুভকামনা। তুমি দারুণ কিছু করে দেখাবে—এটা নিশ্চিত।’

দীর্ঘ বিরতির পর দেব-শুভশ্রীর পর্দায় ফেরা নিয়ে দর্শকের আগ্রহও তুঙ্গে। ‘দেশু ৭’-এ এই জুটির সঙ্গে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য ও প্রিয়াঙ্কা সরকার।

উল্লেখ্য, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়