শিরোনাম
◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৬, ০৬:২৮ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পে–স্কেল নিয়ে জাফর ইকবাল-ববিতার গান '‌কেউ জা‌নে না' ভাইরাল

ডেস্ক রি‌পোর্ট: সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নতুন বেতন স্কেল নিয়ে অনেকদিন ধরে আলোচনা চলছে। এর মাঝেই ভাইরাল হয়েছে ৮০ দশকের ‘অবুঝ হৃদয়’ সিনেমার একটি গান।

প্রয়াত নায়ক জাফর ইকবাল ও ববিতার ঠোঁট মেলানো আলোচিত গানটি হলো ‘তুমি আমার জীবন’। জনপ্রিয় এই গানটি গেয়েছেন কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা ও এন্ড্রু কিশোর। 

এই গানের ‘কেউ জানে না’ কথাগুলো ছড়িয়ে পড়েছে। 

সেই গান মজার ছলে অনেকে শেয়ার করছেন। রুবেল মাহমুদ নামে একজন লিখেছেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল নিয়ে আলোচনা যে কবে শেষ হবে জানি না। প্রতিদিনই নতুন নতুন খবর আসে কিন্তু চূড়ান্ত খবর কবে আসবে কেউ জানে না। এটা কবে জানা যাবে সেটাও মনে হয় কেউ জানে না।

advertisement

এই পে–স্কেল ঘিরে আলোচনা কবে চূড়ান্ত হচ্ছে সেই প্রশ্ন অজানাই রয়ে যাচ্ছে। বরং আলোচনায় জায়গা পাচ্ছে কবে? এই ‘কবে’ প্রশ্নের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে পুরোনো বাংলা সিনেমার গানটি। 

ফারুক সাকিব নামে একজন লিখেছেন, ‘পে-স্কেল নিয়ে যে অনিশ্চয়তা চলছে তার সঙ্গে গানের কথা একেবারে মিলে গেছে। আমরা কেউ কিছু জানি না। কিন্তু প্রতিদিইন এই খবর প্রকাশ পায়। ইউটিউবে গানটি দেখা হয়েছে ১৮ মিলিয়ন। এটি সিনেমার আলোচিত গান। সেই গানের ১৪ সেকেন্ডের ভিডিওতে জাফর ইকবাল-ববিতার ঠোঁট মেলানো অনেকেই পছন্দ করেছেন।

অবুঝ হৃদয়’ সিনেমাটি পরিচালনা করেছিলেন মোস্তফা আনোয়ার। আর এই গানের কথা লিখেছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। -- সূত্র, ইত্তেফাক অনলাইন

  • সর্বশেষ