শিরোনাম
◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ◈ গয়না থেকে স্মার্টফোন-মহাকাশযান, খাবারেও ব্যবহার হয় সোনা—জেনে নিন স্বর্ণের যত ব্যবহার ◈ সরকারের অজানা শত্রু কারা: ক্ষমতা বদলের পর আমলাতান্ত্রিক অন্তর্ঘাতের ঝুঁকি, সামনে বড় চ্যালেঞ্জ ◈ ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার টিম  ◈ মক্কার পর এবার মদিনায় ড্রোন হামলা চালিয়েছে হুথি, দাবি সৌদির ◈ বৈধ কাগজপত্র থাকার পরও তিন তরুণীর নেপালযাত্রায় বাধা, নেপথ্যে কী? যা জানাগেল ◈ শিল্পের আকার ও রফতানি সক্ষমতা বাড়লেও প্রযুক্তিনির্ভর উৎপাদন ও উৎপাদনশীলতায় পিছিয়ে বাংলাদেশ

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৬, ১১:০৫ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২৬, ০৭:২৮ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

এবার শবনম ফারিয়া অবিবাহিত নারীদের যে পরামর্শ দিলেন

বিদেশ ভ্রমণের আগে সবাইকে বিয়ের পরামর্শ দিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। সামাজিক মাধ্যম ফেসবুকে নারীদের বিদেশ ভ্রমণের আগে বিয়ে করার পরামর্শ দিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি। 

অভিনেত্রীর সেই পোস্টে মূলত অবিবাহিত নারীদের বিদেশ ভ্রমণ ও ব্যক্তিগত স্বাধীনতার বিষয়টি উঠে এসেছে। বিমানবন্দরে তিন তরুণীকে আটকে দেওয়ার অভিযোগের পরই এমন মন্তব্য করে বসেন অভিনেত্রী।

পার্শ্ববর্তী দেশ নেপাল ভ্রমণে যেতে চেয়েও বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের বাধার মুখে পড়েন তিন তরুণী— এমন অভিযোগ কেন্দ্র করে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে আলোচনার ঝড় ওঠে। এ বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানালেন অভিনেত্রী শবনম ফারিয়া।

বিমানবন্দরে তিন তরুণীকে আটকে দেওয়ার প্রসঙ্গ টেনে অভিনেত্রী বলেন, ‘কিন্তু আপারা এসব করার আগে তোমরা বিয়ে করে যাইও, নাইলে কিন্তু এয়ারপোর্টে আটকায় দেবে! তখন আর এসব কিছুই করতে পারবা না!!!’

নারীদের নানা ক্ষেত্রে এগিয়ে যাওয়ার প্রসঙ্গ তুলে শবনম ফারিয়া আরও বলেন, ‘মেয়েরা মহাকাশে যাবে, এভারেস্ট জয় করবে, বৈজ্ঞানিক হয়ে নতুন নতুন জিনিস আবিষ্কার করবে, স্কলারশিপ পেয়ে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়বে, গবেষণায করবে, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাবে এবং অলিম্পিকে খেলতে যাবে, বিশ্বকাপ খেলবে …..।’

  • সর্বশেষ