শিরোনাম
◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ◈ গয়না থেকে স্মার্টফোন-মহাকাশযান, খাবারেও ব্যবহার হয় সোনা—জেনে নিন স্বর্ণের যত ব্যবহার ◈ সরকারের অজানা শত্রু কারা: ক্ষমতা বদলের পর আমলাতান্ত্রিক অন্তর্ঘাতের ঝুঁকি, সামনে বড় চ্যালেঞ্জ ◈ ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার টিম  ◈ মক্কার পর এবার মদিনায় ড্রোন হামলা চালিয়েছে হুথি, দাবি সৌদির ◈ বৈধ কাগজপত্র থাকার পরও তিন তরুণীর নেপালযাত্রায় বাধা, নেপথ্যে কী? যা জানাগেল ◈ শিল্পের আকার ও রফতানি সক্ষমতা বাড়লেও প্রযুক্তিনির্ভর উৎপাদন ও উৎপাদনশীলতায় পিছিয়ে বাংলাদেশ

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৬, ১২:৩৪ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২৬, ০৭:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মক্কার পর এবার মদিনায় ড্রোন হামলা চালিয়েছে হুথি, দাবি সৌদির

ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান মদিনায় একটি বিদ্যুৎকেন্দ্রে হুথিরা হামলা চালিয়েছে বলে দাবি করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানায় সৌদি। তারা বলেছে, গত মঙ্গলবার হুথিরা মদিনায় এ হামলা চালিয়েছে।

তবে হুথিরা এ দাবি প্রত্যাখ্যান করেছে। এরআগে তাদের বিরুদ্ধে মক্কায় হামলা চেষ্টার অভিযোগ এনেছিল সৌদি আরব। এটিকেও ‘ঘৃণ্য মিথ্যা’ হিসেবে অভিহিত করেছিল ইরান সমর্থিত এ সশস্ত্র বাহিনী।

সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, যে বিদ্যুৎ কেন্দ্রে হামলা হয়েছে সেটি থেকে মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহ করা হয়। হামলায় একটি ট্রান্সফর্মার অকেজো হয়ে গেলেও মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছে তারা।

সৌদি জোট আরও জানিয়েছে, বিদ্যুৎ কেন্দ্রটিতে যে ড্রোন দিয়ে হামলা হয়েছে সেটি পরীক্ষা করে দেখা গেছে, হুথিরা এ হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করেছে।

advertisement

হুথিদের একটি সূত্র বার্তাসংস্থা সাবাকে বলেছেন, মদিনায় হামলার অভিযোগও মিথ্যা। তিনি দাবি করেন, এর আগে মক্কায় হামলার অভিযোগ তুলে সৌদি এতে সফল না হওয়ায় এখন মদিনায় হামলার অভিযোগ তুলছে।

সৌদি নেতৃত্বাধীন জোট বলেছে, হুথিরা কাবা শরীফ ও মসজিদে নববীতে হামলা চালাতে চায়। আর এসব হামলা সেগুলোরই অংশ। এরমাধ্যমে হুথিরা মুসলিম বিশ্বের মধ্যে উত্তেজনা তৈরি করতে চায় উল্লেখ করে জোটটি বলেছে, তারা যে কোনো মূল্যে দুই পবিত্রস্থানকে রক্ষার কাজ করে যাবে। সূত্র: আলজাজিরা

 

  • সর্বশেষ