শিরোনাম
◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ◈ গয়না থেকে স্মার্টফোন-মহাকাশযান, খাবারেও ব্যবহার হয় সোনা—জেনে নিন স্বর্ণের যত ব্যবহার ◈ সরকারের অজানা শত্রু কারা: ক্ষমতা বদলের পর আমলাতান্ত্রিক অন্তর্ঘাতের ঝুঁকি, সামনে বড় চ্যালেঞ্জ ◈ ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার টিম  ◈ মক্কার পর এবার মদিনায় ড্রোন হামলা চালিয়েছে হুথি, দাবি সৌদির ◈ বৈধ কাগজপত্র থাকার পরও তিন তরুণীর নেপালযাত্রায় বাধা, নেপথ্যে কী? যা জানাগেল ◈ শিল্পের আকার ও রফতানি সক্ষমতা বাড়লেও প্রযুক্তিনির্ভর উৎপাদন ও উৎপাদনশীলতায় পিছিয়ে বাংলাদেশ

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৬, ০৬:৪৪ বিকাল
আপডেট : ০২ অক্টোবর, ২০২৬, ০৬:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জের আ’লীগ নেতাকর্মীদের সাথে ভারতে বসে ভার্চ্যুয়াল জুম মিটিং করলেন শেখ হাসিনা

ফিরোজ আহম্মেদ , ঝিনাইদহ প্রতিনিধি: নিষিদ্ধ দল বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়াল মিটিং করেছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে।

গত বৃহস্পতিবার দুপুর আড়াইটায় তিনি মোবাইলে এক ভার্চ্যুয়াল জুম মিটিংয়ে যুক্ত হয়ে ঝিনাইদহ-৪ আসন কালীগঞ্জের আওয়ামী নেতাকর্মীদের সাথে কথা বলেন। এ সময় কালীগঞ্জের প্রায় অর্ধশত নেতাকর্মী ওই ভার্চ্যুয়াল মিটিংয়ে অংশ নিয়েছিলেন বলে জানা গেছে।

​ওই মিটিংয়ের মাধ্যমে শেখ হাসিনা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি আনোয়ারুল আজীম আনারের মৃত্যুতে তার খালি পদটিতে কমিটির সিনিয়র সহ-সভাপতি শামীম আরা মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালনের কথা বলেছেন। শামীম আরা মান্নান আওয়ামী লীগের সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম আবদুল মান্নানের সহধর্মিণী।

​এদিকে পলাতক অবস্থায় শেখ হাসিনা ভারতে বসে কালীগঞ্জের আওয়ামী নেতাদের সাথে ভার্চ্যুয়াল জুম মিটিং করা নিয়ে সরকারের গোয়েন্দা বিভাগ ও পুলিশ প্রশাসনের মধ্যে বেশ তোলপাড় সৃষ্টি হচ্ছে।

​নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী জানান, হঠাৎ করেই বৃহস্পতিবার দুপুরে তাদের নেত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়াল জুম মিটিং করেন। এ সময় তিনি নেতাকর্মীদের খোঁজ-খবর ও সুবিধা-অসুবিধার কথা শোনেন। প্রায় দুই ঘণ্টার উপরে চলা ওই জুম মিটিংয়ে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের প্রায় অর্ধশত নেতাকর্মী অংশ নিয়েছিলেন। মিটিংয়ের মাধ্যমেই তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদ শূন্য থাকায় সিনিয়র সহ-সভাপতি শামীম আরা মান্নানকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব নিয়ে দল গোছানোর নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।​শেখ হাসিনার সাথে জুম মিটিং করার বিষয়টি জানতে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন ছাড়াও শীর্ষ কয়েকজন নেতার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও সবার ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

​এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) জুলফিকার আলী জানান, শেখ হাসিনা জুম মিটিং করেছেন, এমনটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে দেখেছেন। তবে কখন, কোথায় বসে বা মিটিংটি করা হয়েছে কিনা এমনটি জানা যায়নি। পুলিশ এ বিষয়ে খোঁজ-খবর নিচ্ছে এবং করণীয় বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবেন বলে জানান তিনি।

  • সর্বশেষ