ফরহাদ হোসেন, ভোলা প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনের নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গাজীপুরের বাসন থানা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও ঠিকাদার কামাল কাজী (৫৪) এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ও গঙ্গাপুর ইউনিয়নপর যুবলীগ নেতা মো. রাকিবুল ইসলাম রকিব (৪৭)।
বাসন থানার ওসি মো. হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত নিষিদ্ধ সংগঠনের দুই নেতা কামাল কাজী ও রকিব গাজীপুরের বাসন থানার পেছনে মৃত্তিকা টাওয়ার নামে এক বিল্ডিংয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করার লক্ষ্যে গোপন মিটিং করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বাসন থানা পুলিশ বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে ওই বিল্ডিংয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
বাসন থানার ওসি মো. হারুন অর রশিদ আরো জানান, গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী মামলা দায়ের করা হয়েছে। এরপর তাঁদের আদালতে পাঠানো হবে।