স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের মাটিতে পাকিস্তান, শ্রীলঙ্কার সাথে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অংশ নেবে ইংল্যান্ড। সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংলিশরা। বিশ্রামে রাখা হয়েছে জফরা আর্চারকে, দলে নেই জস বাটলারও। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে বাটলারের ছিটকে যাওয়ার বিষয়টি আগেই জানা গিয়েছিল।
এবার আর্চারকেও বিশ্রাম দিয়েছে ইংল্যান্ড। চোট কাটিয়ে দলে ফিরেছেন সনি বেকার এবং আদিল রশিদ। সাড়ে আট বছর পর দলে ফিরেছেন ম্যাসন ক্রেইন।
চোটের কারণে দলে নেই জ্যাকব বেথেলও।
তবে জায়গা ধরে রেখেছেন হেনরি ক্রোকোম্বে। এছাড়া ডাকা হয়েছে জেমস কোলসকে। দলে জায়গা পেয়েছেন সনি বেকারও।
ত্রিদেশীয় সিরিজে চারটি বা পাঁচটি ম্যাচ খেলতে হবে ইংল্যান্ডকে।
ফাইনাল পর্যন্ত যেতে পারলে খেলা হবে পাঁচ ম্যাচ। ৩ দলের প্রতিটি নিজেদের সাথে ২ বার করে ম্যাচ খেলবে। সেরা দুই দল চলে যাবে ফাইনালে।
২০ অক্টোবর পাকিস্তান ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করবে ইংল্যান্ড। ২২ অক্টোবর ইংলিশদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
এই দুই ম্যাচ রাওয়ালপিন্ডিতে। ২৫ অক্টোবর পাকিস্তান এবং ২৯ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলবে ইংল্যান্ড, লাহোরে। আগামী ৩১ অক্টোবর লাহোরে মাঠে গড়াবে ফাইনাল।
ত্রিদেশীয় সিরিজের ইংল্যান্ড স্কোয়াড
হ্যারি ব্রুক (অধিনায়ক), গাস অ্যাটকিনসন, সনি বেকার, টম ব্যান্টন, জেমস কোলস, জর্ডান কক্স, ম্যাসন ক্রেইন, হেনরি ক্রোকোম্বে, স্যাম কারান, লিয়াম ডওসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রাশিদ, জো রুট, জশ টাং।