শিরোনাম
◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ◈ গয়না থেকে স্মার্টফোন-মহাকাশযান, খাবারেও ব্যবহার হয় সোনা—জেনে নিন স্বর্ণের যত ব্যবহার ◈ সরকারের অজানা শত্রু কারা: ক্ষমতা বদলের পর আমলাতান্ত্রিক অন্তর্ঘাতের ঝুঁকি, সামনে বড় চ্যালেঞ্জ ◈ ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার টিম  ◈ মক্কার পর এবার মদিনায় ড্রোন হামলা চালিয়েছে হুথি, দাবি সৌদির ◈ বৈধ কাগজপত্র থাকার পরও তিন তরুণীর নেপালযাত্রায় বাধা, নেপথ্যে কী? যা জানাগেল ◈ শিল্পের আকার ও রফতানি সক্ষমতা বাড়লেও প্রযুক্তিনির্ভর উৎপাদন ও উৎপাদনশীলতায় পিছিয়ে বাংলাদেশ

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৬, ০৬:৫২ বিকাল
আপডেট : ০২ অক্টোবর, ২০২৬, ০৬:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোরেলগঞ্জে ঘেরে বিষ! রাতের আঁধারে ৬ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

এস. এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার, বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে ৬ লাখ টাকা মূল্যের মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের ভাষান্দল গ্রামের  আব্দুল কাদের শিকদারের ছেলে ঘের মালিক মোঃ মোতালেব শিকদার (৫৫) এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে বলা হয়, ১ অক্টোবর রাত ১২টা থেকে ভোর ৪টার মধ্যে কোনো একসময় ঘেরে বিষ প্রয়োগ করা হয়। পরদিন সকালে ঘেরে গিয়ে পানির ওপর অসংখ্য মাছ মৃত অবস্থায় ভাসতে দেখেন মালিক।পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে অভিযোগকারীর সন্দেহ। এ ঘটনায় রাহেলা বেগম, বাপ্পি চাপরাশী, হুমায়ন চাপরাশী ও নাজমা বেগমকে অভিযুক্ত করা হয়েছে।

মোরেলগঞ্জ থানার ডিউটি অফিসার জানান, “অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘেরে বিষ প্রয়োগের প্রকৃত কারণ, মাছের মৃত্যুর রহস্য এবং ঘটনার সঙ্গে কারা জড়িত—তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

  • সর্বশেষ