শিরোনাম
◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ◈ গয়না থেকে স্মার্টফোন-মহাকাশযান, খাবারেও ব্যবহার হয় সোনা—জেনে নিন স্বর্ণের যত ব্যবহার ◈ সরকারের অজানা শত্রু কারা: ক্ষমতা বদলের পর আমলাতান্ত্রিক অন্তর্ঘাতের ঝুঁকি, সামনে বড় চ্যালেঞ্জ ◈ ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার টিম  ◈ মক্কার পর এবার মদিনায় ড্রোন হামলা চালিয়েছে হুথি, দাবি সৌদির ◈ বৈধ কাগজপত্র থাকার পরও তিন তরুণীর নেপালযাত্রায় বাধা, নেপথ্যে কী? যা জানাগেল ◈ শিল্পের আকার ও রফতানি সক্ষমতা বাড়লেও প্রযুক্তিনির্ভর উৎপাদন ও উৎপাদনশীলতায় পিছিয়ে বাংলাদেশ

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৬, ০৭:০৫ বিকাল
আপডেট : ০২ অক্টোবর, ২০২৬, ০৭:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর কারাদণ্ড

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বক শিকার করে খাঁচায় আটকে রাখার অপরাধে দুই ব্যক্তিকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন— দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার চাঁপাইতর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে শাকিব ইসলাম এবং একই গ্রামের মৃত কলিম উদ্দীনের ছেলে রশিদুল ইসলাম।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় খাঁচাবন্দি অবস্থায় উদ্ধার করা ১৫টি বক অবমুক্ত করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলার কালুপীর-থুমনিয়া শালবনের পাশে ফাঁদ পেতে বক শিকার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ বন বিটের কর্মকর্তারা অভিযান চালিয়ে চারজনকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে বক শিকারের ফাঁদ ও খাঁচায় বন্দি ১৫টি বক উদ্ধার করা হয়।

advertisement

খবর পেয়ে ইউএনও ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি তদন্ত করেন। আটকদের মধ্যে শাকিব ও রশিদুল অপরাধ স্বীকার করায় তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। অপর দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পীরগঞ্জ বন বিট কর্মকর্তা মহসিন আলী বলেন, শালবনের পাশে ফাঁদ পেতে বক শিকারের খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে উপজেলা প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা নিশ্চিত করা হয়েছে।

ইউএনও গোলাম রব্বানী সরদার বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অমান্য করে বিক্রির উদ্দেশ্যে বকগুলো শিকার করা হয়েছিল। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণী শিকারের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক জানান, দণ্ডপ্রাপ্ত দুজনকে আজ বিকেলেই ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ