শিরোনাম
◈ দেড় মিনিটে ‘পুলিশ পরিচয়ে’ ছিনতাই সৌদি প্রবাসীর ছয় বছরের উপার্জন ◈ কর্মীদের 'অপরাধ' নিয়ন্ত্রণ কি বিএনপির জন্য কঠিন হয়ে উঠছে? ◈ আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার ◈ ‘বৈধ ভিসা মানেই ভারতে প্রবেশের নিশ্চয়তা নয়’ ◈ দেশের উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশই বাংলাদেশের প্রধান অগ্রাধিকার : তথ্যমন্ত্রী ◈ দুই ইউনিট সচল, রামপালে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড ◈ বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে গুরুত্বপূর্ণ মোড়ে বাংলাদেশের অর্থনীতি: আমির খসরু ◈ গুলিস্তান-ফুলবাড়িয়ার বাস টার্মিনাল কবে সরছে, জানালেন ডিএমপি কমিশনার ◈ সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান (ভিডিও) ◈ জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৬, ১২:০২ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২৬, ১১:৪৪ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

‘আমি কি তোমাকে জড়িয়ে ধরতে পারি?’ পরিচালকের 'আপত্তিকর' প্রস্তাব অভিনেত্রীকে

বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর ক্যারিয়ারের শুরুর দিকে এক পরিচালকের অশালীন আচরণের মুখোমুখি হয়েছিলেন।  তাকে দেখেই 'আপত্তিকর' প্রস্তাব দিয়ে বসেন। পরিচালকের এমন প্রস্তাব শোনামাত্রই তা সরাসরি প্রত্যাখ্যান করে তাকে বিদায় জানিয়ে দিয়েছিলেন স্বরা ভাস্কর। 

সম্প্রতি ‘রাইজ অ্যান্ড ফল’ সিজন ২-এর মঞ্চে নিজের সেই তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ করেন অভিনেত্রী। 

ক্যারিয়ারের শুরুর দিকে এমন ঘটনা তাকে বেশ মানসিকভাবে ধাক্কা দিয়েছিল বলে জানান স্বরা ভাস্কর। তিনি বলেন, ‘তনু ওয়েডস মনু’ সিনেমার সাফল্যের পর একটি বড় বাজেটের ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। সেই সিনেমার কাজ চলাকালে পরিচালকের আচরণে আতঙ্কিত হয়ে পড়েন তিনি। 

অভিনেত্রী বলেন, একদিন রোমান্টিক দৃশ্যের রিহার্সালের জন্য তাকে একাই ডাকেন পরিচালক। সিনেমাটির একটি দৃশ্যের মহড়া দেওয়ার কথা বলে তাকে ডেকে পাঠিয়েছিলেন তিনি। এর পাশাপাশি ব্যক্তিগতভাবে মেসেজ করা ও কবিতা পাঠানোর মতো কাজও করেছিলেন পরিচালক।

advertisement

স্বরা ভাস্কর বলেন, আমি আগেই জিজ্ঞেস করেছিলাম— রিহার্সালের সময় আর কারা থাকবেন? তখন পরিচালক বলেন— ‘তুমি আর আমি, আমরা দুজনই আলোচনা করব।’ আমি বলেছিলাম— না। আপনি অভিনেতা এবং ক্যামেরাপারসনকে ডেকে নেন। যদি রিহার্সাল হয়, তবে সবারই সেটা করা উচিত। আমরা একা কেন রিহার্সাল করব?

অভিনেত্রী আরও বলেন, এরপর গেস্ট হাউজে গিয়ে তিনি দেখেন পরিচালক ও চিত্রগ্রাহক বসে মদপান করছেন। সে যাত্রায় চিত্রনাট্য পড়ে কোনোমতে সেখান থেকে বের হয়ে নিজের ঘরে চলে আসি। তবে ঘটনাটি এখানেই শেষ হয়নি। 

তিনি বলেন, ‘মাঝরাতে ওই পরিচালক আমার দরজায় কড়া নাড়তে শুরু করেন। পরিস্থিতি এতটাই ভয়ানক হয়ে উঠেছিল যে, আমার মনে হয়েছিল— পরিচালক হয়তো দরজা ভেঙে ভেতরেই ঢুকে পড়বেন। শেষ পর্যন্ত দরজা খুলতে বাধ্য হই। এরপর মদ্যপ অবস্থায় ওই পরিচালক আজব আবদার করে বসেন। জিজ্ঞেস করেন— ‘আমি কি তোমাকে জড়িয়ে ধরতে পারি?’

  • সর্বশেষ