শিরোনাম
◈ রাজধানীতে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪ ◈ এলএনজি কার্গো সংকটে মহেশখালীর এফএসআরইউ বন্ধ, গ্যাস সরবরাহে নতুন চাপ ◈ দেশীয় গ্যাস অনুসন্ধান থেকে স্মার্ট গ্রিড—জ্বালানি খাতে সরকারের ১০ বছরের রূপরেখা ◈ বারবার কাঁদলেন মির্জা ফখরুল, চার থেকে পাঁচবার আবেগে ভেঙে পড়েন, চাইলেন ক্ষমা  (ভিডিও) ◈ বাংলাদেশকে জ্বালানি সহযোগিতার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর ◈ বৃহস্পতিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায় ◈ হুমকি দেওয়ার অভিযোগে ভাইরাল অডিও কল নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন হুম্মাম কাদের চৌধুরী(ভিডিও) ◈ রাজধানীতে অনলাইন প্ল্যাটফর্মে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি করতেন ইনফ্লুয়েন্সার সুমাইয়া!(ভিডিও) ◈ নিজের গ্যাস মাটির নিচে রেখে এলএনজি আমদানির মাফিয়াতন্ত্র: জ্বালানি খাতের অন্ধকার চিত্র(ভিডিও) ◈ তারেক রহমান ব্রিকসও এড়িয়ে যেতে পারেন

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৬, ০১:০৬ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টার ও সেলুনের আড়ালে অবৈধ ও অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে নারীসহ মোট ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বুধবার (১৯ আগস্ট) রাতে গুলশান থানা এলাকার ‘হট স্টোন স্পা’ ও ‘ওয়ান সেলুন’ নামের দুটি প্রতিষ্ঠানে এই যৌথ অভিযান পরিচালনা করে গুলশান থানা-পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, স্পা ও সেলুন পরিচালনার আড়ালে একটি চক্র দীর্ঘদিন ধরে দেহ ব্যবসাসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিল-এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ওই দুই প্রতিষ্ঠানে একযোগে অভিযান চালানো হয়। সেখান থেকে হাতেনাতে ৫৪ জনকে আটক করা হয়। পরে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারদের মধ্যে ২৯ জন নারী এবং ২৫ জন পুরুষ রয়েছেন।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাঁদের আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

অভিজাত এই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অনৈতিক কার্যকলাপ বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে ওসি আরও বলেন, “গুলশান এলাকায় স্পা বা সেলুন ব্যবসার আড়ালে কোনো ধরনের অবৈধ কিংবা অনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ দেওয়া হবে না। অপরাধ নির্মূলে এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিত বজায় থাকবে।”

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়