শিরোনাম
◈ দেশীয় গ্যাস অনুসন্ধান থেকে স্মার্ট গ্রিড—জ্বালানি খাতে সরকারের ১০ বছরের রূপরেখা ◈ বারবার কাঁদলেন মির্জা ফখরুল, চার থেকে পাঁচবার আবেগে ভেঙে পড়েন, চাইলেন ক্ষমা  (ভিডিও) ◈ বাংলাদেশকে জ্বালানি সহযোগিতার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর ◈ বৃহস্পতিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায় ◈ হুমকি দেওয়ার অভিযোগে ভাইরাল অডিও কল নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন হুম্মাম কাদের চৌধুরী(ভিডিও) ◈ রাজধানীতে অনলাইন প্ল্যাটফর্মে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি করতেন ইনফ্লুয়েন্সার সুমাইয়া!(ভিডিও) ◈ নিজের গ্যাস মাটির নিচে রেখে এলএনজি আমদানির মাফিয়াতন্ত্র: জ্বালানি খাতের অন্ধকার চিত্র(ভিডিও) ◈ তারেক রহমান ব্রিকসও এড়িয়ে যেতে পারেন ◈ ফ্লাইওভারে উঠতে গিয়ে বিপাকে পিংক বাস, এগিয়ে এলেন পুরুষচালক ◈ শ্রীলঙ্কার বিপক্ষে গল টে‌স্টে বড় জয় ভারতের

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৬, ১১:৪৩ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১২:০৮ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

হুমকি দেওয়ার অভিযোগে ভাইরাল অডিও কল নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন হুম্মাম কাদের চৌধুরী(ভিডিও)

মনিরুল ইসলাম: সরকারি সরঞ্জাম ক্রয়ে ‘দোহাটেক’ নামের একটি প্রতিষ্ঠানের বারবার টেন্ডার পাওয়ার বিষয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদনকে কেন্দ্র করে সাংবাদিকদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল বিএনপি নেতা হুম্মাম কাদের চৌধুরীর বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও ক্লিপকে কেন্দ্র করে এ নিয়ে আলোচনা শুরু হয়। এবার সেই ভাইরাল অডিও নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন হুম্মাম কাদের চৌধুরী।

এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন, ভাইরাল হওয়া অডিও ক্লিপের কণ্ঠ তারই। তবে তিনি কোনো সাংবাদিককে হুমকি দেননি এবং অনুসন্ধানী প্রতিবেদন বন্ধ করারও চেষ্টা করেননি বলে দাবি করেন।

হুম্মাম কাদের চৌধুরী জানান, দোহাটেকের সংশ্লিষ্ট ব্যক্তি তাকে ছোটবেলা থেকেই চেনেন। আওয়ামী লীগ সরকারের সময় তার পরিবারের একটি কঠিন পরিস্থিতিতে ওই ব্যক্তি সহযোগিতা করেছিলেন। সেই পুরোনো সম্পর্ক ও মানবিক বিবেচনা থেকেই তিনি তার পাশে দাঁড়াতে চেয়েছিলেন বলে জানান হুম্মাম।

তার ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তি তাকে ফোন করে জানান, তার কার্যালয়ে সাংবাদিকরা অবস্থান করছেন এবং তিনি হয়রানির শিকার হচ্ছেন। এরপর পরিস্থিতি শান্ত করতে তিনি সেখানে যাওয়ার উদ্যোগ নেন।

ভাইরাল অডিও প্রসঙ্গে হুম্মাম কাদের চৌধুরী বলেন, তিনি সাংবাদিকদের প্রতিবেদন করতে নিষেধ করেননি। বরং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছিলেন। পরে তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) সঙ্গে কথা বলেন এবং সাংবাদিকদের প্রশ্নের লিখিত জবাব দেওয়ার পরামর্শ দেন।

অনুসন্ধানী সাংবাদিকতা প্রসঙ্গে তিনি বলেন, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম বা আইন লঙ্ঘনের অভিযোগ থাকলে সেটি আইন অনুযায়ী তদন্ত ও আদালতের মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত। দেশে অনুসন্ধানী সাংবাদিকতার প্রয়োজনীয়তা রয়েছে এবং তিনি এটিকে স্বাগত জানান।

তবে অনুসন্ধানের নামে কাউকে অযথা হয়রানি করা উচিত নয় বলেও মন্তব্য করেন হুম্মাম কাদের চৌধুরী। তার দাবি, ভাইরাল অডিওর বক্তব্যকে সাংবাদিকদের হুমকি হিসেবে উপস্থাপন করা হলেও তার উদ্দেশ্য ছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে সহযোগিতা করা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়