শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৬, ০৯:২৬ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৮ আগস্ট বিসিবির বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট শুরু হ‌চ্ছে

স্পোর্টস ডেস্ক : বয়সভিত্তিক পর্যায়ের ক্রিকেটারদের জন্য নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২৮ আগস্ট শুরু হবে তিন দলের এই প্রতিযোগিতা।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৭, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও বাংলাদেশ অনূর্ধ্ব-২৩; এই তিন দলকে নিয়ে ৫০ ওভারের ফরম্যাটের টুর্নামেন্টের সবগুলো খেলা হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। উদ্বোধনী ম্যাচে লড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

এক দিন বিরতির পর খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

প্রথম পর্যায়ে ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে একে অপরের বিপক্ষে দুইটি করে ম্যাচ খেলবে প্রতিটি দল। অর্থাৎ প্রথম রাউন্ডে অন্তত ৪টি করে ম্যাচ খেলার সুযোগ পাবেন বয়সভিত্তিক পর্যায়ের এসব ক্রিকেটাররা। পরে পয়েন্ট টেবিলের সেরা দুই দলকে নিয়ে ফাইনাল ম্যাচ হবে আগামী ৯ সেপ্টেম্বর।

ফাইনালসহ সব ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

  • সর্বশেষ