শিরোনাম
◈ তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে চ্যালেঞ্জের মুখে পড়লেও অ‌স্ট্রেলিয়া ঘুরে দাঁড়াতে পা‌রে : অ‌্যা‌লেক্স ক্যারি ◈ রাষ্ট্রপতি নির্বাচন আজ, ভোট দেবেন ৩৪৯ এমপি ◈ ২৮ আগস্ট বিসিবির বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট শুরু হ‌চ্ছে ◈ কোকেন পরীক্ষায় পজিটিভ, অ‌স্ট্রেলিয়ান কির‌গিয়স টেনিস থেকে সাময়িক নিষিদ্ধ ◈ মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব কে হবেন, মন্ত্রিসভায় কারা আসছেন? ◈ বিয়ের পর ইসলাম গ্রহণের গুঞ্জন, সত্যটা জানালেন রবার্তো কার্লোস ◈ রাজধানীতে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪ ◈ এলএনজি কার্গো সংকটে মহেশখালীর এফএসআরইউ বন্ধ, গ্যাস সরবরাহে নতুন চাপ ◈ দেশীয় গ্যাস অনুসন্ধান থেকে স্মার্ট গ্রিড—জ্বালানি খাতে সরকারের ১০ বছরের রূপরেখা

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৬, ০৯:২৯ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ

স্পোর্টস ডেস্ক : অক্টোবর-নভেম্বর মাসে ঘরে বেশ ব্যস্ত সূচি অপেক্ষা করছে পাকিস্তানের সামনে। শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে নিয়ে ঘরের মাঠে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আয়োজনের পাশাপাশি শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজও খেলবে পাকিস্তান। ইতোমধ্যে সবগুলো সিরিজের সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সূচি অনুযায়ী, আগামী ৪ অক্টোবর পাকিস্তানে পৌঁছাবে শ্রীলঙ্কা। এরপর ৯ অক্টোবর রাওয়ালপিন্ডিতে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। একই ভেন্যুতে ১১ ও ১৩ অক্টোবর হবে বাকি দুই ম্যাচ।

টি-টোয়েন্টি সিরিজ শেষে ১৮ অক্টোবর মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। পাকিস্তান, শ্রীলঙ্কা ও ইংল্যান্ড- প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে দুটি করে ম্যাচ। সিরিজের প্রথম তিনটি ম্যাচ হবে রাওয়ালপিন্ডিতে। এরপর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে শেষ তিন ম্যাচ ও ফাইনাল।

প্সিসিবির প্রকাশিত সূচিতে জানানো হয়েছে, আগামী ১৮ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করবে পাকিস্তান। ২০ অক্টোবর ইংল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিকরা। এরপর ২২ অক্টোবর শ্রীলঙ্কা-ইংল্যান্ড ম্যাচ। লাহোর পর্বে ২৫ অক্টোবর পাকিস্তান-ইংল্যান্ড, ২৭ অক্টোবর পাকিস্তান-শ্রীলঙ্কা এবং ২৯ অক্টোবর ইংল্যান্ড-শ্রীলঙ্কা লড়াই করবে।

ত্রিদেশীয় সিরিজের শেষ হলে আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। ৯ থেকে ১৩ নভেম্বর রাওয়ালপিন্ডিতে প্রথম এবং ১৭ থেকে ২১ নভেম্বর লাহোরে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।

শ্রীলঙ্কার বিপক্ষে ট-টোয়েন্টি সিরিজের সূচি:
৯ অক্টোবর- রাওয়ালপিন্ডি
১১ অক্টোবর- রাওয়ালপিন্ডি
১৩ অক্টোবর- রাওয়ালপিন্ডি

ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজের সূচি :
১৮ অক্টোবর পাকিস্তান- শ্রীলঙ্কা, রাওয়ালপিন্ডি
২০ অক্টোবর পাকিস্তান- ইংল্যান্ড, রাওয়ালপিন্ডি
২২ অক্টোবর শ্রীলঙ্কা- ইংল্যান্ড, রাওয়ালপিন্ডি
২৫ অক্টোবর পাকিস্তান- ইংল্যান্ড, লাহোর
২৭ অক্টোবর পাকিস্তান- শ্রীলঙ্কা, লাহোর
২৯ অক্টোবর ইংল্যান্ড- শ্রীলঙ্কা, লাহোর

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের সূচি :
৯-১৩ নভেম্বর- রাওয়ালপিন্ডি
১৭-২১ নভেম্বর- লাহোর

  • সর্বশেষ
  • জনপ্রিয়