শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৬, ০৯:৪৬ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে চ্যালেঞ্জের মুখে পড়লেও অ‌স্ট্রেলিয়া ঘুরে দাঁড়াতে পা‌রে : অ‌্যা‌লেক্স ক্যারি

স্পোর্টস ডেস্ক : ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই ইতিহাস গড়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটের দাপুটে জয় নিয়ে টাইগাররা যখন আত্মবিশ্বাসের তুঙ্গে, তখন ঘরের মাঠে কঠিন ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর মিশনে অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টকে সামনে রেখে তাই নিজেদের আরও শক্তভাবে প্রস্তুত করছে স্বাগতিকরা। একাদশেও এসেছে বেশ কয়েকটি পরিবর্তন।

প্রথম টেস্টের ব্যর্থতা ভুলে নতুন করে শুরু করতে চান অস্ট্রেলিয়ার উইকেটকিপার-ব্যাটার অ্যালেক্স ক্যারি। তাঁর মতে, চ্যালেঞ্জের মুখে পড়লে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য অস্ট্রেলিয়ার রয়েছে। ক্যারি বলেন, ‘ক্রিকেটে দল হিসেবে আমাদের অহংকার রয়েছে। তবে, গত সপ্তাহের ফলাফল নিশ্চিতভাবেই আমাদের পরিকল্পনা অনুযায়ী হয়নি। তবে যখনই আমাদের দল কোনো চ্যালেঞ্জের মুখে পড়েছে, আমরা সবসময় বড় শক্তভাবে ঘুরে দাঁড়িয়েছি। -- ডেইলি ক্রিকেট

প্রথম টেস্টে বাংলাদেশের পারফরম্যান্সেরও প্রশংসা করেছেন ক্যারি। প্রথম টেস্টে টাইগারদের নিয়ন্ত্রিত ক্রিকেট অস্ট্রেলিয়াকে অনেক কিছু শিখিয়েছে বলেও জানান তিনি। তাঁর ভাষায়, ‘বাংলাদেশ সত্যিই খুব সুশৃঙ্খল ক্রিকেট খেলেছে। আমরা এই ম্যাচ থেকে অনেক কিছু শিখেছি। ব্যক্তিগতভাবে আমি আবার মাঠে নামতে এবং লড়াইয়ে ফিরতে মুখিয়ে আছি।

এদিকে সতীর্থ জ্যাক ওয়েদারাল্ডের দল থেকে বাদ পড়ার বিষয়ে ক্যারি বলেন, ‘কারো দল থেকে বাদ পড়া সবসময়ই কষ্টের। দুর্ভাগ্যবশত পেশাদার খেলায় এমনটা হয়েই থাকে। আমি গতকাল তাকে বার্তা পাঠিয়ে নিজের পূর্ণ সমর্থন জানিয়েছি। আশা করি সে দক্ষিণ আফ্রিকার হয়ে আবার দারুণভাবে কামব্যাক করবে।

দ্বিতীয় টেস্টের স্কোয়াডে ম্যাট রেনশর অন্তর্ভুক্তিকেও ইতিবাচকভাবে দেখছেন ক্যারি। তিনি বলেন, ‘ম্যাট রেনশ বেশ কয়েক বছর আগেই আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেয়েছে। সে মানসিক এবং ক্রিকেটীয় উভয় দিক থেকেই খুব ভালো জায়গায় আছে। ওর আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে, সব ধরনের চ্যালেঞ্জ সে শক্তভাবে সামলে নিয়েছে।

  • সর্বশেষ