শিরোনাম

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৬, ০৯:২৩ রাত
আপডেট : ২৪ আগস্ট, ২০২৬, ০৯:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মঙ্গলবার ১১ ঘণ্টা বিদ্যুৎবিচ্ছিন্ন থাকবে যেসব এলাকা

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার (২৫ আগস্ট) টানা ১১ ঘণ্টা বিদ্যুৎবিচ্ছিন্ন থাকবে নাটোরের বেশকিছু এলাকা। 

সোমবার (২৪ আগস্ট) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, নতুন ৩৩ কেভি লাইনের তারকরণ ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার নাটোরের বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬ ও ৭ নম্বর এবং ৮ নম্বর ফিডারের (আংশিক) আওতাধীন বেশকিছু এলাকায় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

এলাকাগুলো হলো বনপাড়া ফজলিতলা, আহম্মেদপুর বাজার, খৌদ্দকাচুটিয়া, পার আহম্মেদপুর, বৃ-কাচুটিয়া, কেচুয়াকোড়া, বালিয়া, ধানুড়া (আংশিক), কলাকান্ত নগর, কায়েমকোলা, কুমরুল, রামাগাড়ি, কামারদহ, নওপাড়া, কালিকাপুর (আংশিক), আটঘরিয়া, কায়েমকোলা ও বড়বড়িয়া এলাকা।

তবে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। 

নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতে সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।

  • সর্বশেষ