শিরোনাম
◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৬, ০৮:২৭ রাত
আপডেট : ১৩ অক্টোবর, ২০২৬, ০৮:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়া সফরে ইংল‌্যা‌ন্ডের শক্তিশালী দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপ ও দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে ক্রিকেটারদের কাজের চাপ সামলাতে চায় ইংল্যান্ড। এ জন্য নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না চার পেসার জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, সনি বেকার ও জশ টাং। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে ইংল্যান্ড।

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের আর এক বছর বাকি। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার এই টুর্নামেন্টের প্রস্তুতিতে এখন থেকেই গুরুত্ব দিচ্ছে ইংল্যান্ড। পাশাপাশি ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের জন্যও পেসারদের প্রস্তুত রাখতে চায় দলটি। ইংল্যান্ডের সাদা বলের দুই সংস্করণের দল ঘোষণার পর বিষয়টি স্পষ্ট হয়েছে। -- টি স্পোর্টস

ইংল্যান্ডের জাতীয় নির্বাচক মার্কাস নর্থ বলেছেন, ‘ওয়ানডে সিরিজে জ্যাকব বেথেল ও জফরা আর্চার ফিরছে। এতে এক বছর পরের বিশ্বকাপের প্রস্তুতি জোরদার করার সময় আমরা প্রায় পূর্ণ শক্তির দল পাব।’

চার পেসারের বিশ্রামের কারণও ব্যাখ্যা করেছেন নর্থ। তিনি বলেন, ‘তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর চার পেসারই চলে যাবে। দক্ষিণ আফ্রিকা সফরের আগে তাদের কাজের চাপ সামলাতেই এই সিদ্ধান্ত।’

Advertisement

ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। ৯ থেকে ১১ ডিসেম্বর ডারবানে সিএসএ আমন্ত্রণমূলক একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এরপর ১৭ ডিসেম্বর জোহানেসবার্গে শুরু হবে প্রথম টেস্ট। আগেভাগে দক্ষিণ আফ্রিকায় পৌঁছে সেখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাবেন পেসাররা। ইংল্যান্ডের নতুন টেস্ট বোলিং কোচ এরিক সিমন্সের সঙ্গেও কাজ করতে পারবেন তাঁরা।

টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন দুই নতুন মুখ। প্রথমবার ইংল্যান্ডের জাতীয় দলে ডাক পেয়েছেন সমারসেটের ১৮ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটসম্যান থমাস রিউ এবং হ্যাম্পশায়ারের পেসার এডি জ্যাক। হ্যামস্ট্রিংয়ে অস্ত্রোপচারের পর ছিটকে যাওয়া জস বাটলারের অনুপস্থিতিতে দলে আছেন আনিউরিন ডোনাল্ড। জেমস কোলস ও হেনরি ক্রোকম্ব টি-টোয়েন্টিতে দলে প্রথমবার সুযোগ পেয়েছেন। সম্প্রতি কেন্দ্রীয় চুক্তি হারানো লুক উডও ফিরেছেন দলে।

টি-টোয়েন্টি দলে চারজনের আন্তর্জাতিক অভিষেক হতে পারে বলে জানিয়েছেন নর্থ। তিনি বলেন, ‘অধিনায়ক হ্যারি ব্রুকের নেতৃত্বে আমাদের টি-টোয়েন্টি দল দারুণ ফর্মে আছে। শক্তিশালী একটি দলের বিপক্ষে অস্ট্রেলিয়ার কন্ডিশনে নিজেদের পরীক্ষা করার সুযোগের অপেক্ষায় আছি আমরা।

তিনি বলেন, ‘উত্তেজনাপূর্ণ এই টি-টোয়েন্টি দলে চারজন অনভিষিক্ত খেলোয়াড় থাকবে। তাদের মধ্যে থমাস রিউ ও এডি জ্যাক গত বছর ইংল্যান্ড লায়ন্সের হয়ে অস্ট্রেলিয়া সফর করেছিল। এবার তারা প্রথমবার ইংল্যান্ড দলে ডাক পেয়েছে।

রিউকে নিয়ে ইংল্যান্ডের যথেষ্ট প্রত্যাশা রয়েছে। এবারের গ্রীষ্মে চোটের কারণে শেষ দুই মাস খেলতে পারেননি তিনি। তবে এ বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন এই তরুণ। তিনি জেমস রিউয়ের ছোট ভাই। এবারের গ্রীষ্মে টেস্ট অভিষেকের পর ভালো করতে পারেননি জেমস। থমাসকে তাঁর বড় ভাইয়ের আগেই ইসিবির উন্নয়নমূলক চুক্তি দেওয়া হয়েছে।

গত মাসে ২১ বছর পূর্ণ করা জ্যাক নিয়মিত ইংল্যান্ড লায়ন্সের হয়ে খেলেন। গত বছরের অক্টোবর থেকে তাঁর উন্নয়নমূলক চুক্তি রয়েছে। তবে সংক্ষিপ্ত সংস্করণে তাঁর অভিজ্ঞতা কম। টি-টোয়েন্টি ব্লাস্টে মাত্র সাতটি ম্যাচ খেলেছেন, দ্য হান্ড্রেডে এখনো খেলা হয়নি। এরপরও ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্টের আস্থা অর্জন করেছেন তিনি।

ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে আরও কয়েকটি পরিবর্তন এসেছে। চোট কাটিয়ে ফিরেছেন ফিল সল্ট ও স্যাম কারান। চোটের কারণে বাদ পড়া বাটলারের জায়গায় ফিরেছেন সল্ট। কুঁচকির চোট কাটিয়ে ফিরেছেন কারান। বেন ডাকেটের জায়গায় সুযোগ পেয়েছেন রিউ। পেস বোলিং বিভাগেও বড় পরিবর্তন এসেছে। জেমি ওভারটন ছাড়া আগের সিরিজের পেসারদের কেউই এবার দলে নেই। গত মাসে শ্রীলঙ্কাকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল ইংল্যান্ড।

দুই দল ঘোষণার মাধ্যমে আগামী ১২ মাসে টেস্ট ও ওয়ানডে ক্রিকেটকে বেশি গুরুত্ব দেওয়ার ইঙ্গিত দিয়েছে ইংল্যান্ড। সামনে অ্যাশেজ ও ওয়ানডে বিশ্বকাপ থাকায় ব্যস্ত শীতকালীন সূচিতে ক্রিকেটারদের প্রস্তুতি ও বিশ্রামের মধ্যে ভারসাম্য রাখতে চায় তারা।

ইংল্যান্ড বৃহস্পতিবার পাকিস্তানের উদ্দেশে রওনা হবে। সেখানে স্বাগতিক পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ খেলবে দলটি। এরপর অস্ট্রেলিয়ায় গিয়ে পার্থে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ত্রিদেশীয় সিরিজের দলের সঙ্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দলের দুটি পরিবর্তন রয়েছে। আর্চার ও বেথেল যোগ দেবেন। তাঁদের জায়গা ছাড়বেন কোলস ও মেসন ক্রেন।

ইংল্যান্ডের দুই দলেই জায়গা হয়নি রেহান আহমেদের। ঘরের মাঠে সাম্প্রতিক গ্রীষ্মে প্রত্যাশা পূরণ করতে পারেননি এই স্পিনার। আরেক পেসার সাকিব মাহমুদও চোটের কারণে বাদ পড়েছেন। ২০২০ সালের শুরুর দিকে আন্তর্জাতিক অভিষেকের পর তিন সংস্করণ মিলিয়ে ইংল্যান্ডের হয়ে মাত্র ৪০টি ম্যাচ খেলেছেন তিনি। ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, নতুন করে চোটে পড়ায় মঙ্গলবার তাঁর হাঁটুতে অস্ত্রোপচার হওয়ার কথা।

দুই দলেই নেই ব্রাইডন কার্সও। ডার্বিতে এক রাতে তাঁর আচরণ নিয়ে ক্রিকেট রেগুলেটরের তদন্ত চলছে। সোমবার ইংল্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক রব কি বলেছিলেন, কার্সকে আগে ‘নিজের বিষয়গুলো গুছিয়ে নিতে হবে’। তিনি আরও বলেন, ‘সবকিছু মিটে গেলে আমরা সিদ্ধান্ত নেব, সে আবার আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবে কি না।

অস্ট্রেলিয়া সফরে ইংল্যান্ডের দল

ওয়ানডে: হ্যারি ব্রুক (অধিনায়ক), জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, সনি বেকার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জর্ডান কক্স, হেনরি ক্রোকম্ব, স্যাম কারান, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, জো রুট ও জশ টাং।

টি-টোয়েন্টি: হ্যারি ব্রুক (অধিনায়ক), টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জেমস কোলস, জর্ডান কক্স, হেনরি ক্রোকম্ব, স্যাম কারান, লিয়াম ডসন, আনিউরিন ডোনাল্ড, এডি জ্যাক, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, থমাস রিউ, ফিল সল্ট ও লুক উড।