শিরোনাম
◈ আরও ছয়জনের মৃত্যু হাম উপসর্গে ◈ দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম ◈ শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক ◈ বৃহস্পতিবার রাত থেকে ২৪ ঘণ্টা বন্ধ থাকতে পারে ডেসকোর প্রি-পেইড মিটার রিচার্জ, প্রযোজ্য যাদের জন্য ◈ ডিসেম্বরে পোশাকশ্রমিকদের বর্ধিত মজুরি চূড়ান্ত হবে, জানুয়ারিতে পাবেন বাড়তি বেতন ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে চাপে বাংলাদেশের এভিয়েশন খাত, ঝুঁকিতে ফ্লাইট ও প্রবাসী যাত্রী পরিবহন ◈ বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচে টিকিটের আবেদন ৮৪ লাখ, আসন মাত্র ৩৪ হাজার ◈ সাভারে ফের পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-আরিচা মহাসড়কে সংঘর্ষ ও অগ্নিসংযোগ ◈ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় জয় ডেমোক্র্যাটদের, সিনেটের নিয়ন্ত্রণ হারাল ট্রাম্পের রিপাবলিকান পার্টি ◈ মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার মু‌খোমু‌খি সংঘর্ষ, ৪ জ‌নের মৃত‌্যু

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৬, ১১:৫৪ রাত
আপডেট : ২৫ আগস্ট, ২০২৬, ১২:৪১ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

এশিয়ার যে দেশ সন্তান জন্ম দিলেই ৬৭ লাখ টাকা দেবে!

খবর ইকোনমিক টাইমসের: বিশ্বের অন্যতম ধনী এই নগররাষ্ট্র সিঙ্গাপুর এ বছর ‘সুপার-এজড সোসাইটি’ হওয়ার পথেও রয়েছে। অর্থাৎ, দেশটির জনসংখ্যার প্রায় ২০ শতাংশ ৬৫ বছর ও তার বেশি বয়সী হবে।

এমন পরিস্থিতিতে জন্মহার বাড়াতে বর ধরনের আর্থিক প্রণোদনা ঘোষণা করেছে সিঙ্গাপুর। এখন থেকে সিঙ্গাপুরের কোনও নাগরিক সন্তান জন্ম দিলেই প্রায় ৭০ হাজার সিঙ্গাপুর ডলারের (প্রায় ৬৭ লাখ টাকা)আর্থিক সহায়তা পাবে।

গত রোববার (২৩ আগস্ট) ২০২৬ সালের ন্যাশনাল ডে র‍্যালিতে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং-এ ঘোষণা দেন। তিনি বলেন, নতুন ‘এসজি চাইল্ড সাপোর্ট প্যাকেজ’-এর অধীনে সর্বোচ্চ ৬২ হাজার সিঙ্গাপুর ডলার এবং বিদ্যমান সুবিধার অধীনে প্রায় ৭ হাজার ৫০০ সিঙ্গাপুর ডলার দেয়া হবে।

ন্যাশনাল পপুলেশন অ্যান্ড ট্যালেন্ট ডিভিশন-এর তথ্যমতে, নতুন প্যাকেজটি পূর্বের দুটি স্কিমকে একত্র করে প্রণয়ন করা হয়েছে। নতুন প্যাকেজের মধ্যে রয়েছে ১ এপ্রিল ২০২৭ বা তার পরে জন্মগ্রহণকারী প্রতিটি যোগ্য শিশুর জন্য ১০ হাজার সিঙ্গাপুর ডলারের নগদ উপহার, যা জন্মের প্রথম ১২ মাসের মধ্যে দুটি কিস্তিতে প্রদান করা হবে। এ ছাড়া, শিশুর জীবনের প্রথম ১৬ বছরের জন্য বার্ষিক ২ হাজার সিঙ্গাপুর ডলার ক্রেডিট হিসেবে দেয়া হবে, যার মোট পরিমাণ দাঁড়াবে ৩২ হাজার সিঙ্গাপুর ডলারে।

Advertisement

বর্তমান স্কিমগুলোর তুলনায় প্রথম সন্তানের বয়স ১৭ হওয়া পর্যন্ত অতিরিক্ত ৪২ হাজার সিঙ্গাপুর ডলার পাবেন নাগরিকরা। তৃতীয় সন্তানের ক্ষেত্রে আর্থিক সহায়তার পরিমাণ আরও ১৯ হাজার সিঙ্গাপুর ডলার বাড়বে।

ধারণা করা হচ্ছে, ৩ লাখ ৮০ হাজার পরিবারের ১৭ বছর ও তার কম বয়সী ৬ লাখ ১০ হাজারের বেশি শিশু নতুন এই প্যাকেজ থেকে উপকৃত হবে।

ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, সিঙ্গাপুরের সরকার তাদের বিবাহ ও মাতৃত্ব/পিতৃত্বকালীন নীতি পর্যালোচনার জন্য একটি ওয়ার্কগ্রুপ গঠন করেছে। এই অর্থবছরে সংশ্লিষ্ট পদক্ষেপগুলোর জন্য প্রায় ৭০০ কোটি সিঙ্গাপুর ডলার বরাদ্দ করারও প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ