শিরোনাম
◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো 

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৬, ০৮:৫২ রাত
আপডেট : ২৪ আগস্ট, ২০২৬, ০৮:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বড় জুয়ার বোর্ডে পুলিশের অভিযান, রাজশাহীতে ১০ জুয়াড়ি আটক

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী নগরীর ভুবন মোহন পার্কে বড় ধরনের জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে ১০ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬৬ সেট প্লে-কার্ড (তাস), জুয়া খেলার কাজে ব্যবহৃত নগদ ৫৯ হাজার ৫৪৫ টাকা এবং ১১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

রোববার (২৪ আগস্ট) রাত সোয়া ২টার দিকে নগরীর বোয়ালিয়া থানার ভুবন মোহন পার্কের ভেতরে সিটি কর্পোরেশনের দ্বিতল ভবনের দ্বিতীয় তলার উত্তর পাশের একটি কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—নগরীর হোসনীগঞ্জ এলাকার মৃত মনিরুল ইসলামের ছেলে মো. বেলাল হোসেন (৫৫), বেলদারপাড়া এলাকার মৃত তুলসী সরকারের ছেলে মিলন সরকার (৩০), রাজারহাতা (সিটি কলেজ) এলাকার মৃত কাজী সাজ্জাদ হোসেনের ছেলে কাজী ছোটন (৫১), বোয়ালিয়াপাড়া গ্রামের মৃত হোসেন সরদারের ছেলে বাদল (৫২), চন্দ্রিমা থানার আসাম কলোনি বৌ বাজার এলাকার মৃত মুসলিম সরদারের ছেলে মো. খোকন (৫৪), শিরোইল কলোনি ১ নম্বর গলির আব্দুল হামিদ সরকারের ছেলে মো. হাবিবর রহমান (৬০), শিরোইল কলোনি এলাকার মৃত রমিজ উদ্দিনের ছেলে মো. আইনুল হক (৫০), শিরোইল কলোনি ৩ নম্বর গলির মৃত আবুল হোসেনের ছেলে মো. আব্দুল আলিম (৪৫), নাটোর সদর থানার চক বৈদ্যনাথ এলাকার মো. শুক্কুরের ছেলে রানা (৩৭) এবং একই এলাকার নাসির উদ্দিনের ছেলে মেহেরাজ (৩২)।

সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও উপপুলিশ কমিশনার (সদর) মো. গাজিউর রহমান।

Advertisement

তিনি জানান, অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে অনলাইন জুয়া ও বেটিং অ্যাপসসহ চারটি স্মার্টফোন, সাতটি বাটন ফোন, ৬৬ সেট প্লে-কার্ড এবং জুয়া খেলার কাজে ব্যবহৃত ৫৯ হাজার ৫৪৫ টাকা জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভুবন মোহন পার্কের সিটি কর্পোরেশনের ভবনের একটি কক্ষে নিয়মিতভাবে বড় অঙ্কের টাকার জুয়ার আসর বসত বলে অভিযোগ ছিল। ওই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। পরে সোমবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়।

  • সর্বশেষ