শিরোনাম
◈ সম্পাদকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, যা নিয়ে আলোচনা হলো ◈ ইরানের সব ‘অর্থনৈতিক লাইফলাইন’ ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ◈ আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, দেশে প্রভাব পড়ার শঙ্কা কতটা? ◈ যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসার ফি বাড়িয়ে ১ লাখ ডলার করার প্রস্তাব ◈ এশিয়ার যে দেশ সন্তান জন্ম দিলেই ৬৭ লাখ টাকা দেবে! ◈ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রীরা অনুপস্থিত থাকলে মন্ত্রণালয়ের দায়িত্বে যারা থাকবেন ◈ এপিবিএনকে ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে আইনের খসড়া অনুমোদন ◈ অক্টোবরে চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ◈ ৩১তম জলবায়ু সম্মেলন: কূটনীতির কঠিন পরীক্ষায় বাংলাদেশ! ◈ রুবেলের ঘূর্ণিতে বাংলা‌দে‌শের হ‌্যা‌ট্রিক জয়

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৬, ১২:১৭ রাত
আপডেট : ২৫ আগস্ট, ২০২৬, ১২:১৭ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী, প্রজ্ঞাপন জারি

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী, প্রজ্ঞাপন জারি


মনিরুল ইসলাম : রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব পদে ইউনুস আলীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবিলম্বে এ নিয়োগ কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ইউনুস আলীকে রাষ্ট্রপতির কার্যালয়ে সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সাথে রয়েছেন। দায়িত্ব পালন করেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতির কার্যালয়ের কার্যক্রম আরও গতিশীল ও সমন্বিত করতে এই নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সহকারী একান্ত সচিব হিসেবে ইউনুস আলীর দায়িত্বের মধ্যে থাকবে রাষ্ট্রপতির দৈনন্দিন কার্যক্রম সমন্বয়, দাপ্তরিক যোগাযোগ রক্ষা এবং প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা প্রদান।

এদিকে, নিয়োগ পাওয়ার পর ইউনুস আলী রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের অঙ্গীকার ব্যক্ত করেছেন।

  • সর্বশেষ