শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত
আপডেট : ২৫ আগস্ট, ২০২৬, ০২:৩২ রাত

প্রতিবেদক : এল আর বাদল

রুবেলের ঘূর্ণিতে বাংলা‌দে‌শের হ‌্যা‌ট্রিক জয়

স্পোর্টস ডেস্ক : টপ এন্ড  টি-টোয়েন্টি টুর্নামেন্টে বাংলাদেশ হাইপারফরম্যান্স ইউনিটের জয়রথ ছুটছেই। প্রথম দুই ম্যাচে জয়ের পর এবার ইরফান শুক্কুরের দল হারিয়েছে ভিক্টোরিয়া ক্রিকেট একাদশকে। টুর্নামেন্টে এটি এইচপির টানা তৃতীয় জয়।

আগে ব্যাট করে এইচপির বোলারদের তোপে ১৩১ রানে গুটিয়ে যায় ভিক্টোরিয়া। জবাবে ব্যাটিংয়ে নেমে ১৬ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় এইচপি।

অথচ রান তাড়ায় প্রথম ওভারেই হাবিবুর রহমান সোহানের উইকেট হারায় এইচপি। আরেক ওপেনার জিসান আলম শুরুটা ভালো করলেও বড় ইনিংস খেলতে পারেননি। ৯ বলে ১ ছক্কায় ১১ রানের ইনিংস খেলেন তিনি। ---- ডেইলি ক্রিকেট

আরিফুল ইসলাম ইনিংস আবারও বড় ইনিংস খেলতে ব্যর্থ। সাব্বির রহমানও পারেননি শুরুর ধাক্কা সামাল দিতে। তবে চার ও পাঁচ নম্বরে ব্যাট করতে নামা ইরফান শুক্কুর-শামীম হোসেন পাটোয়ারী করেছেন দুর্দান্ত ব্যাটিং। ভিক্টোরিয়ার বোলারদের কোনো পাত্তাই দেননি তারা। তাদের জুটিতে ওঠে ৮৩ রান। ফিফটি মিসের হতাশা নিয়ে ফিরেছেন ইরফান। তার আগে করেছেন ৩২ বলে ৩ বাউন্ডারি ও ২ ছক্কায় ৪৩ রান। তবে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন শামীম। শেষ পর্যন্ত ৩৩ বলে ৫১ রান করে অপরাজিত ছিলেন তিনি।

Advertisement

এর আগে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এইচপি দল। শুরুটা কিছুটা দুর্বল হলেও ভিক্টোরিয়াকে বেশি কিছু করতে দেয়নি বোলাররা। দ্বিতীয় ওভারেই ভিক্টোরিয়ার প্রথম উইকেট তুলে নেন রুবেল। এরপর দ্রুতই আরও একটি উইকেট শিকার করে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে চাপ তৈরি করেন তিনি।

বল হাতে রুবেলের সঙ্গে যোগ দেন রাকিবুল হাসানও। দুজনের বোলিংয়ের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভিক্টোরিয়া। শেষ পর্যন্ত দলটির ৭টি উইকেটই নিজেদের মধ্যে ভাগ করে নেন রুবেল ও রাকিবুল। রুবেল শিকার করেন ৪টি উইকেট, রাকিবুল নেন ৩টি।

তবে সহজে হাল ছাড়েননি অধিনায়ক স্যাম হার্পার। তাকে কিছুটা সঙ্গ দেন উইল সাদারল্যান্ড। ২৫ বলে ৩০ রান করে সাদারল্যান্ড ফিরলেও শেষ পর্যন্ত একাই লড়াই চালিয়ে যান হার্পার। শেষ ব্যাটার হিসেবে ৩৬ বলে ৪৯ রান করেন তিনি। তবে তার বিদায়ের সঙ্গেই শেষ হয় ভিক্টোরিয়ার ইনিংস।

  • সর্বশেষ