শিরোনাম
◈ আরামদায়ক ট্রেনভ্রমণে ছিনতাই-ডাকাতির আতঙ্ক ◈ সাত দেশনির্ভর বৈদেশিক কর্মসংস্থান, নতুন শ্রমবাজারে কেন পিছিয়ে বাংলাদেশ ◈ ২৬ ফেব্রুয়া‌রি বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হচ্ছে, অংশ নিচ্ছে ১০ দল ◈ গেইল-আ‌ফ্রিদি‌দের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ড ক্রিকেট ৩ অ‌ক্টোবর শুরু ◈ শাহজালাল বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী গাড়িবহর ◈ ইন্টারন্যাশনাল টি-২০'র নিলামে দল পেলেন না বাংলাদেশের কো‌নো ক্রিকেটার ◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৫৬ রাত
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৮ দুপুর

প্রতিবেদক : আরমান হোসেন

‘যারা বড় মাপের মানুষ তাদের নিয়েই ট্রল হয়’: সমালোচকদের জবাব দিলেন অপু বিশ্বাস

আরমান হোসেন টুটুল:: জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। সম্প্রতি সামাজিক মাধ্যমে তাকে নিয়ে হওয়া ট্রল, সিনিয়র শিল্পীদের সম্মান এবং শো-রুম ওপেনিংয়ের মতো বিষয় সহ নানা প্রসঙ্গে মুখ খুলেছেন। এক অনুষ্ঠানে অংশ নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই তারকা সেখানে শাকিব খানের প্রসঙ্গেও কথা বলেন। 

সামাজিক মাধ্যমে শোবিজ তারকাদের নিয়ে ট্রল করা নতুন কিছু নয়। অপু বিশ্বাসকেও বিভিন্ন সময়ে সামাজিক মাধ্যমে ট্রলের শিকার হতে হয়। এ সম্পর্কে অভিনেত্রীর মতামত, ‘যারা অনেক বড় মাপের মানুষ, তাদেরকে নিয়ে ট্রল হয়। আমাদের দেশের রাষ্ট্রনায়ক অনেকে আছেন, তাদেরকে নিয়ে অনেক ট্রল হয়। 

তাদের ড্রেস বিকৃত করে, চেহারা বিকৃত করে বিভিন্ন জায়গায় বসিয়ে দেয়। যাদের ফেস বেশি পরিচিত, তাদেরকে নিয়ে কনটেন্ট তৈরি করলে ভাইরাল হয় বা মানুষের কাছে পৌঁছায় তার জন্য আমাকে করে।’ 

নানা সময়েই বিভিন্ন শোরুম উদ্বোধনে অংশ নিতে দেখা যায় এ চিত্রনায়িকাকে। তা নিয়ে অনেকের সমালোচনার মুখেও পড়তে হয় তাকে। এসবের জবাবে অপুর ভাষ্য, ‘কোনো কাজই ছোট নয়। আর আমরা যেহেতু শিল্পী, সেই শিল্পীর মধ্যেই তো সত্তা যে আমরা ওপেনিং করব এবং আমাদের যারা ফ্যান ফলোয়ার থাকবে, তারা কিন্তু আসলে এনগেজ করে। একটা ওপেনিংয়ের মাধ্যমে একটা বার্তা সকলের কাছে পৌঁছে যায়।’ 

কথা বলার এক পর্যায়ে সাবেক স্বামী শাকিব খানকে নিয়ে অপু বলেন, ‘তিনি আমাদের অনেক বড়মাপের একজন অভিনেতা। তাকে সম্মান এবং তার অবস্থানটা অনেক উর্ধ্বে। আমি বলব চলচ্চিত্র এগিয়ে যাচ্ছে, এটা একটা ভালো দিক।’  

  • সর্বশেষ