শিরোনাম
◈ প্রধানমন্ত্রীকে চিঠি লিখে স্বপ্নপূরণ অনুশ্রীর ◈ মার্কিন বাজারে চীন-ভারতের চেয়ে কম ক্ষতির মুখে বাংলাদেশ ◈ ঢাকায় পাকিস্তান হাই কমিশনারের বাসভবনে আগুন ◈ রাষ্ট্রপতি পদে লড়তে কী কী যোগ্যতা প্রয়োজন? জানুন সংবিধানের শর্তগুলো ◈ কর্মীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা, বহিষ্কার জামায়াতের আরেক নেতা ◈ বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন ◈ চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্কে বাণিজ্য, বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নে জোর ◈ প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন স্থগিত: আইনি জটিলতায় ক্ষোভে ফুঁসছেন সাধারণ প্রযোজকরা ◈ ৪৯ বছর পর জিতল পাকিস্তান

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৬, ০৮:২৩ সকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বলিউডে শাহরুখ-সালমানদের সঙ্গে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করলেন উইল স্মিথ

বলিউডের সিনেমায় অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছেন অস্কারজয়ী মার্কিন অভিনেতা ও র‍্যাপার উইল স্মিথ। সম্প্রতি দুবাইয়ে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি জানান, ভারতের শীর্ষ তারকা অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও সালমান খানের সঙ্গে কাজ করতে আগ্রহী তিনি। ইতোমধ্যে এই বিষয়ে বলিউড তারকাদের সঙ্গে তার প্রাথমিক আলোচনাও হয়েছে। 

নিজের নতুন প্রজেক্ট ‘পোল টু পোল উইথ উইল স্মিথ’-এর প্রিমিয়ার অনুষ্ঠানে যোগ দেন এই হলিউড তারকা। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলিউডে কাজ করার বিষয়ে নিজের পরিকল্পনার কথা জানান। স্মিথ বলেন, বর্তমানে অনেক ভারতীয় শিল্পী হলিউডে দাপটের সঙ্গে কাজ করলেও পশ্চিমা শিল্পীদের বলিউডে সেভাবে দেখা যায় না। তিনি এই ধারায় পরিবর্তন আনতে চান।

উইল স্মিথ আরও জানান, অভিনয়ের বিষয়ে তিনি সালমান খানের সঙ্গে কথা বলেছেন এবং তাদের মধ্যে বেশ কিছু আলোচনাও হয়েছে। এছাড়া অমিতাভ বচ্চনের সঙ্গে একটি প্রজেক্ট নিয়ে কথা হলেও তা শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। তবে হাল ছাড়তে নারাজ এই অভিনেতা। এবার তিনি বলিউড বাদশা শাহরুখ খানের কোনো প্রজেক্টে সুযোগ পাওয়ার অপেক্ষায় আছেন। সরাসরি শাহরুখের উদ্দেশে তিনি প্রশ্ন ছুঁড়ে দেন, “কী খবর?”

গত কয়েক বছরে প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর ও প্রয়াত ইরফান খানের মতো ভারতীয় তারকারা হলিউডের বড় বড় প্রজেক্টে কাজ করে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেয়েছেন। সেই ধারাবাহিকতায় এবার উল্টো পথে হেঁটে হলিউডের কোনো শীর্ষ তারকার বলিউডে অভিষেক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

উল্লেখ্য, ব্যক্তিগত জীবনে সম্প্রতি কিছুটা প্রতিকূল সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন উইল স্মিথ। গত বছরের শুরুতে এক পুরুষ সহশিল্পীকে শারীরিক হেনস্তার অভিযোগে আইনি জটিলতায় জড়িয়ে পড়েছিলেন এই অভিনেতা। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই বিশ্ব বিনোদন পাড়ায় তার বলিউডে আসার এই ঘোষণা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সূত্র: ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়