শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২৬, ০৮:০০ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হানিয়া আমির সত্যিই কী শাকিবের নায়িকা হচ্ছেন? যা জানা গেল

ঢালিউড মেগাস্টার শাকিব খানের রোমান্টিক ধাঁচের সিনেমায় দেখা যাবে একজন পাকিস্তানি নায়িকাকে! 

চলতি বছরেই রোমান্টিকেএ সিনেমায় পাকিস্তানি কোনো একজন নায়িকা নিয়ে শুটিং শুরু করবেন শাকিব। নায়কের ঘনিষ্ঠ একটি সূত্র এই খবরটি নিশ্চিত করেছে।

জানা যায়, এ বছরেই ছবিটি মুক্তি পাবে। 

ইতোমধ্যে কয়েকজনের সঙ্গে যোগাযোগও হয়েছে। তাদের মধ্যে অন্যতম নাম পাকিস্তানের জনপ্রিয় তারকা অভিনেত্রী হানিয়া আমির।

advertisement

জানা গেছে, গতবছর বাংলাদেশে আসার শাকিবের সঙ্গে সিনেমায় কাজ করতে হানিয়াকে প্রস্তাব দেওয়া হয়েছিল। মৌখিকভাবে সেই প্রস্তাব পেয়ে তার টিম থেকেও ব্যাপক আগ্রহ দেখানো হয়েছিল।

চুক্তিবদ্ধ না হলেও প্রাথমিকভাবে শাকিব-হানিয়া জুটির সিনেমা করা অনেকটাই চূড়ান্ত ছিল। 

সূত্র জানায়, হানিয়া আমির ধুমধাম আয়োজনে কয়েকমাসের মধ্যে দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করতে যাচ্ছেন। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর সময়সূচি মিললে তাকে শাকিবের সঙ্গে সিনেমাটিতে রোমান্স করতে দেখা যাবে। সেই আলোচনা এখনও চলমান। সেজন্যই ছবিটির ঘোষণা আনুষ্ঠানিকভাবে এখনো দেননি পরিচালক বা শাকিব টিমের কেউ।

সূত্রটি বলছে, শাকিবের বিপরীতে হানিয়া আমির অথবা পাকিস্তানি যে কোনো পরিচিত মুখ থাকবেন এটা মোটামুটি নিশ্চিত। চূড়ান্ত খবর জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

এদিকে শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার শুটিং শুরু হয়েছে। সেখানে আরও অভিনয় করবেন জ্যোতির্ময়ী কুণ্ডু, তাসনিয়া ফারিণ, সাবিলা নূর প্রমুখ। এই সুপারস্টারের আরেক সিনেমা ‘সোলজার’ও মুক্তি অপেক্ষায় রয়েছে।

  • সর্বশেষ