শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২৬, ০৭:৩৬ বিকাল
আপডেট : ১৬ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অডিশন ভীতিতে শাকিব খানের সিনেমার প্রস্তাব ফেরালেন তাসনূভা তিশা

ছোট পর্দার আলোচিত অভিনেত্রী তাসনুভা তিশা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, ব্যক্তিগত পছন্দ এবং ঢালিউড সুপারস্টার শাকিব খানের সিনেমার প্রস্তাব নিয়ে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকারে তিশা তার এক অদ্ভুত ভীতির কথাও স্বীকার করেছেন।

তিনি বলেন, 'অডিশন দিতে গেলেই আমি নার্ভাস হয়ে পড়ি। আমি তো আসলে অভিনয় শিখিনি। অডিশন দিলে আমি নিশ্চিত যে আমাকে বাদ দিয়ে দেবে। তাই সিনেমার মিটিংয়ে বলেছিলাম, অডিশন ছাড়া নিলে নিতে পারেন। সম্প্রতি শাকিব খানের একটি সিনেমার জন্য অডিশন দিতে ডাকা হয়েছিল আমাকে। কিন্তু নিজের অডিশন ভীতির কারণে সেখানে আর অংশ নেওয়া হয়নি। শুটিং সেটে সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি না হলে সাবলীলভাবে কাজ করতে পারি না।

বর্তমানে নাটক এবং মিউজিক ভিডিওর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। সুনামগঞ্জে সম্প্রতি একটি মিউজিক ভিডিওর শুটিং শেষ করেছেন। এছাড়া বড় একটি প্রজেক্টের কাজ নিয়ে কথা চলছে-যা আগামী ফেব্রুয়ারিতে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে গোপনীয়তার খাতিরে প্রজেক্টটি সম্পর্কে বিস্তারিত এখনই কিছু বলতে চাননি এই অভিনেত্রী।

  • সর্বশেষ