শিরোনাম
◈ এক্সিমের পর সোশ্যাল ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক ◈ প্রধানমন্ত্রীকে চিঠি লিখে স্বপ্নপূরণ অনুশ্রীর ◈ মার্কিন বাজারে চীন-ভারতের চেয়ে কম ক্ষতির মুখে বাংলাদেশ ◈ ঢাকায় পাকিস্তান হাই কমিশনারের বাসভবনে আগুন ◈ রাষ্ট্রপতি পদে লড়তে কী কী যোগ্যতা প্রয়োজন? জানুন সংবিধানের শর্তগুলো ◈ কর্মীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা, বহিষ্কার জামায়াতের আরেক নেতা ◈ বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন ◈ চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্কে বাণিজ্য, বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নে জোর ◈ প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন স্থগিত: আইনি জটিলতায় ক্ষোভে ফুঁসছেন সাধারণ প্রযোজকরা

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৬, ০৭:৫৮ বিকাল
আপডেট : ০১ জুলাই, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিডিও বার্তায় জোভান: ‘আমি সমাজ ও বউয়ের কাছে লজ্জিত, সব স্ক্রিপ্টেড ছিল’

সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে নিজের প্রেমজীবন সম্পর্কে কথা বলেছিলেন ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। সেই পডকাস্টে বলা কিছু কথাকে স্ক্রিপটেড উল্লেখ করে বুধবার (৭ জানুয়ারি) ফেসবুকে এক ভিডিও বার্তায় দুঃখপ্রকাশ করেছেন তিনি। 

সেই পডকাস্টে জোভান বলেছিলেন, ‘সম্পর্কটা খুব অল্প সময়ের ছিল। কিন্তু শেষ হয়ে যাওয়ার পর মনে হয়েছিল সব কিছু ভেঙে পড়ছে। এমনো হয়েছে- মাঝরাস্তায় দাঁড়িয়ে শিশুর মতো কেঁদেছি।’ এবার ভিডিও বার্তায় এসে এই কথাগুলো স্ক্রিপটেড বলে জানালেন তিনি। 

জোভান বলেন, ‘রিসেন্টলি একটি সাক্ষাৎকারে আমি কিছু ভুল কথা বলেছি। যে কারণে আমি আজ সবার সামনে বলতে চাই, যে কথাগুলো আমি বলেছি, সেটি মন থেকে আসেনি। এই কথাগুলো স্ক্রিপটেড ছিল। এগুলো সাজানো ছিল।’ 

অভিনেতা আরও জানান,  ‘আমি সেদিন অনুষ্ঠানে যা বলেছি, সেগুলো শিখিয়ে দেওয়া হয়েছিল। আমি আসলে অনুষ্ঠানে একটু বেশিই বলে ফেলেছি। এগুলো বলা আমার ঠিক হয়নি। দুঃখিত, আমার অতটা বলা ঠিক হয়নি। বেশি বলায় আমি অনুতপ্ত, খুবই লজ্জিত সমাজ ও বউয়ের কাছে। আমি আশা করি, আমার বউ আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে।’ 

এই কথাগুলো জোভান তার হাতে থাকা একটি চিরকুট দেখে পড়ছিলেন।  এরপরে মজা করে জোভান তার স্ত্রীর দিকে তাকিয়ে বলেন, ‘আর তো কিছু বলার নাই, সবই বলেছি।’ তখনই জোভান ও তার স্ত্রী হেসে ওঠেন। 

তাই এখন ধারণা করা হচ্ছে, কনটেন্ট বানানোর অংশ হিসেবে হয়তো অভিনেতা এই ভিডিওটি করেছেন। তবে কাজটা মজার ছলে করা হলেও বিষয়টিকে অধিকাংশ অনুরাগীই ভালোভাবে নেয়নি। 

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়