শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৬, ১০:১১ দুপুর
আপডেট : ০৪ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভেনেজুয়েলায় মার্কিন অভিযান: ৬ বছর আগেই আভাস দিয়েছিল ‘জ্যাক রায়ান’ সিরিজ

কখনো কখনো কল্পকাহিনী বাস্তব ঘটনাকেও ছাপিয়ে যায়—ঠিক এমনই এক চমকপ্রদ মিল সামনে এসেছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘জ্যাক রায়ান’–কে ঘিরে। ২০১৯ সালে অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া এই সিরিজের দ্বিতীয় সিজনের একটি দৃশ্য নতুন করে আলোচনায় এসেছে। পিপল ম্যাগাজিনের এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।

সিরিজের ওই দৃশ্যে জন ক্রাসিনস্কির অভিনীত চরিত্র জ্যাক রায়ান সিআইএর কয়েকজন কর্মকর্তার কাছে প্রশ্ন তোলেন—বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে সবচেয়ে বড় হুমকি কোন দেশ। জবাবে এক কর্মকর্তা রাশিয়ার নাম উল্লেখ করেন। এরপর জ্যাক রায়ান আবার জানতে চান, আর কে? তখন চীনের কথাও উঠে আসে।

এরপরই জ্যাক রায়ান বলেন, ভেনেজুয়েলার কথা কি কেউ ভেবেছেন? তিনি উল্লেখ করেন, বিপুল তেল, স্বর্ণ ও খনিজ সম্পদ থাকা সত্ত্বেও দেশটি একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে পারে, যা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্যও হুমকি হয়ে উঠতে পারে।

এই কাল্পনিক সংলাপের সঙ্গে সাম্প্রতিক বাস্তব ঘটনার মিল দেখে নেটিজেনরা বিস্ময় প্রকাশ করছেন। কারণ, চলতি বছরের ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করেন। অভিযানের পর ট্রাম্পের ‘এখন থেকে আমেরিকা ভেনেজুয়েলাকে চালাবে’—এমন বক্তব্যের সঙ্গে সিরিজের দৃশ্যের সাদৃশ্য খুঁজে পাচ্ছেন অনেকেই।

এ বিষয়ে সিরিজটির সহ-নির্মাতা কার্লটন কিউস বলেন, তাদের উদ্দেশ্য ছিল একটি বিশ্বাসযোগ্য রাজনৈতিক থ্রিলার তৈরি করা, ভবিষ্যৎবাণী করা নয়। তবে তিনি স্বীকার করেন, বাস্তব ভূ-রাজনীতি অনেক সময় কল্পনাকেও ছাড়িয়ে যায়। সূত্র: যুগান্তর

  • সর্বশেষ