শিরোনাম
◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ◈ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ, সহিংসতা নিয়ে যা বলল নিউইয়র্ক টাইমস ◈ ২০৩১ সা‌লের বিশ্বকাপের সেমিফাইনাল বাংলা‌দে‌শের মাটিতে চায় বিসিবি  ◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ ◈ ‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’ ◈ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ◈ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২৬, ০৬:০১ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনপ্রিয় রিয়েলিটি শোয়ের দুই প্রতিযোগীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল!

জনপ্রিয় রিয়েলিটি শো স্প্লিটসভিলার দুই প্রতিযোগীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে। এতে বিপাকে জাস্টিন ডিক্রুস এবং সাক্ষী শ্রীনিবাস নামের ওই দুই প্রতিযোগী। ভিডিওটি শেয়ার করা থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছেন নেটিজেনদের।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জাস্টিন-সাক্ষী বলেন, যারাই এই ভিডিও দেখছেন তাদের সকলকে অনুরোধ করব যে এই ভিডিও দেখা থেকে দয়া করে বিরত থাকুন। এটা কোনো এমএমএস নয়। এরকম কোনো লিংকও নেই। এটা আমাদের ভ্লগের একটা অংশ। ফাঁদে পা দেবেন না।

তারা আরও বলেন, দেড় থেকে দু’লক্ষ মানুষ এই ভিডিওটি শেয়ার করেছেন। এরা কীরকম মানুষ! আমাদের অনেক ভালো ভালো ভ্লগ রয়েছে সেগুলোতে দয়া করে নজর দিন। দেখুন। সেগুলোকে ভাইরাল করুন। একটা ভুল ভিডিওকে নয়। যে ভিডিও ভাইরাল হয়েছে তা আমাদের একটি ভ্লগের অংশ। যা নিয়ে ভুলভাবে একটা খারাপ ভিডিও তৈরি করে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। তাই এর ওপর ভিত্তি করে সবটা বিশ্বাস করবেন না।

নেটপাড়ায় জাস্টিন-সাক্ষীর একটি এমএমএস ভিডিও ছড়িয়ে পড়েছে। যা লুফে নিয়েছেন নেটাগরিকেরা। আবার অনেকের প্রশ্ন, ভিডিওটি প্রযুক্তির সাহায্যে তৈরি নয় তো?

আলোচনা তুঙ্গে উঠলে জাস্টিন-সাক্ষী জানান, ভিডিওটি মূলত তাদের একটি ভ্লগের সংশ। এটি নিজের স্বার্থে কেউ কেটে ভুলভাবে খারপ এমএমএস ভিডিও আকারে ছড়িয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতেই বিপাকে এই দুই প্রতিযোগী। 

  • সর্বশেষ