শিরোনাম
◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ◈ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ, সহিংসতা নিয়ে যা বলল নিউইয়র্ক টাইমস ◈ ২০৩১ সা‌লের বিশ্বকাপের সেমিফাইনাল বাংলা‌দে‌শের মাটিতে চায় বিসিবি  ◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ ◈ ‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’ ◈ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ◈ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২৬, ০২:৫০ দুপুর
আপডেট : ০৭ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিমান ভুলে দীর্ঘ বিরতির পর ফের রুপালি পর্দায় দেব-শুভশ্রী জুটি

টালিউড অভিনেতা দেব ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি অভিনীত সিনেমা ‘ধূমকেতু’ দীর্ঘ প্রতীক্ষার পর গত বছর মুক্তি পায়। এটিই ছিল এ তারকা জুটির শেষ সিনেমা। এরপর আর তাদের একসঙ্গে দেখা যাবে না—সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে এমনটিই ছিল গুঞ্জন। কিন্তু নেটিজেনদের সেসব ধারণা মিথ্যে হতে চলেছে। অবশেষে মিলল সেই প্রশ্নের উত্তর। 

এর মধ্যেই বড়দিনে মুক্তি পেয়েছে দুই তারকারই দুটি সিনেমা। দেবের ‘প্রজাপতি ২’ ও শুভশ্রী গাঙ্গুলির ‘লহ গৌরাঙ্গের নাম রে’। প্রেক্ষাগৃহ পাওয়া নিয়েও হয়েছে তুমুল বিতর্ক। সেসব বিতর্ক পার করেই ২০২৬-এ আবার জুটি বাঁধছেন দেব ও শুভশ্রী। চলতি বছর পূজাতেই নাকি মুক্তি পাবে সেই সিনেমা।

‘ধূমকেতু’ সিনেমার প্রচার ঘিরে দর্শকদের মধ্যে বিশেষ উন্মাদনা চোখে পড়েছিল। ঝলক-প্রকাশের মঞ্চেও ধরা পড়েছিল তা। সেই দিন নিজেদের পুরোনো সিনেমার গানে আবার একসঙ্গে নেচেছিলেন তারা। পরস্পরকে সামাজিক মাধ্যমে অনুসরণ করেছিলেন। একসঙ্গে নৈহাটির বড়মার মন্দিরে পূজাও দিতে গিয়েছিলেন এ তারকা জুটি। কিন্তু সিনেমা মুক্তি পেতেই আবার দূরত্ব তৈরি হয় সাবেক এ জুটির। 

সামাজিক মাধ্যমে দুজনেরই কিছু মন্তব্য ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। দুই তারকার ফ্যান-ক্লাবের মধ্যেও বাকবিতণ্ডা চলেছিল। সেই বিতর্কে জড়িয়ে গিয়েছিল রাজ চক্রবর্তী ও রুক্মিণী মৈত্রের নামও। কিন্তু সেই বিতর্ক বাধা হয়ে থাকতে পারল না দেব-শুভশ্রীর আবার জুটি বাঁধার রাস্তায়।

আদ্যপান্ত প্রেমের সিনেমাতেই জুটি বাঁধছেন দেব ও শুভশ্রী। তাদের শেষ সিনেমাটি পরিচালনা করেছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। তবে এবার তাদের নতুন সিনেমাটি কে পরিচালনা করবেন, তা এখনো অজানা। 

ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, প্রযোজনা ‘দেব এন্টারটেনমেন্ট’-এরই। খুব শিগগির এক এক করে ছবি সম্পর্কিত নানা তথ্য ঘোষণা করবেন তারকারা নিজেই। সূত্র: যুগান্তর

  • সর্বশেষ