শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২৬, ০৬:৩৪ বিকাল
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাথায় ২৭ সেলাই নিয়ে বাসায় ফিরলেন সংগীতশিল্পী তৌসিফ আহমেদ

শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী তৌসিফ আহমেদ স্ট্রোক করেছেন। গত ২৯ ডিসেম্বর নিজ বাসায় হঠাৎ আকস্মিকভাবে জ্ঞান হারিয়ে পড়ে যান তিনি। এ সময় মাথায় প্রচণ্ড আঘাত পেলে মাথায় ২৭টি সেলাই দিতে হয়েছে। তবে বর্তমানে আশঙ্কামুক্ত হওয়ায় হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন। বাসাতেই সেবা-যত্ন নিচ্ছেন গায়ক।

সম্প্রতি চ্যানেল 24 অনলাইনের সঙ্গে নিজের শারীরিক অবস্থা সম্পর্কে কথা বলেন গায়ক তৌসিফ। এ সময় তিনি জানান, গত ২৯ ডিসেম্বর হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। তখন প্রচণ্ড আঘাত পান। অনেক রক্ত পড়েছে। পরে তাৎক্ষণিক রাজধানীর ধানমন্ডির সিটি হাসপাতালে নেয়া হয়। তারপর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

শিল্পী তৌসিফ জানান, মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ায় ২৭টি সেলাই দিতে হয়েছে। হাসপাতালে একদিন লাইফ সার্পোর্টে থাকা বেশ ব্যয়বহুল। তবে কিছুটা সুস্থ হওয়ায় হাসপাতালে থেকে বাসায় ফিরেছেন। আপাতত বাসাতেই সেবা-যত্ন চলছে তার।

‘দূরে কোথাও আছি বসে’ খ্যাত এ গায়ক বলেন, আমি দীর্ঘদিন ধরেই অসুস্থ। এখন আর আগের মতো কাজ করতে পারছি না। ফলে চিকিৎসা খরচ ব্যয়বহুল হচ্ছে। তবে আলহামদুলিল্লাহ, আগের থেকে এখন ভালো আছি। যদিও কিছু পরীক্ষা-নিরীক্ষা করার প্রয়োজন। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য।

এর আগে ২০২২ সালের এপ্রিলে প্রথমবার হার্ট অ্যাটাক করেছিলেন এ শিল্পী। তারপর ২০২৪ সালের অক্টোবরে দ্বিতীয়বার হার্ট অ্যাটাক করলে চিকিৎসকের পরামর্শ নিয়ে বিশ্রামে থাকেন। সেই রেশ কাটতে না কাটতেই এবার স্ট্রোকের করলেন তৌসিফ।

প্রসঙ্গত, ‘বৃষ্টি ঝরে যায়’, ‘দুচোখে গোপনে’, ‘দূরে কোথাও আছি বসে’, ‘এক পলকে’ ও ‘আমার জান পাখি ময়না’ শিরোনামের গানগুলো দিয়ে রাতারাতি তরুণ শ্রোতামহলে পৌঁছে যান সংগীতশিল্পী তৌসিফ আহমেদ। এরপর কয়েকটি রোমান্টিক-বিরহ মুডের গানের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে শক্তভাবে জায়গা করে নেন। গান গাওয়ার পাশাপাশি নিয়মিত গান লেখা, সুর করা ও সংগীতায়োজনও করেন এ তারকা শিল্পী। সূত্র: চ্যানেল ২৪ 

  • সর্বশেষ