শিরোনাম
◈ ঢাকায় পাকিস্তান হাই কমিশনারের বাসভবনে আগুন ◈ রাষ্ট্রপতি পদে লড়তে কী কী যোগ্যতা প্রয়োজন? জানুন সংবিধানের শর্তগুলো ◈ কর্মীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা, বহিষ্কার জামায়াতের আরেক নেতা ◈ বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন ◈ চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্কে বাণিজ্য, বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নে জোর ◈ প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন স্থগিত: আইনি জটিলতায় ক্ষোভে ফুঁসছেন সাধারণ প্রযোজকরা ◈ ৪৯ বছর পর জিতল পাকিস্তান ◈ যানজট থেকে ড্রোন—বিমানবন্দরের নিরাপত্তায় একগুচ্ছ নতুন সিদ্ধান্ত ◈ ভারত আওয়ামী লীগকে কার্যক্রম চালাতে দিলে সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে: শামা ওবায়েদ

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২৬, ০৭:১২ সকাল
আপডেট : ৩০ জুলাই, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পর্যাপ্ত নিরাপত্তার অভাব ও ভিড়ের ভক্তদের অসভ্য আচরণে সামান্থা, ভিডিও ভাইরাল!

কিছুদিন আগে নিজের সিনেমার একটি গানের অনুষ্ঠান হাজির হয়ে হেনস্তার শিকার হয়েছিলেন অভিনেত্রী নিধি আগারওয়াল। ভেন্যু থেকে বের হওয়ার সময় ভক্তদের কবলে পড়েন এবং তারা অভিনেত্রীর কাপড় ধরে টানাটানি শুরু করে। পর্যাপ্ত নিরাপত্তার অভাব ও ভিড়ের অসভ্য আচরণে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন তিনি।

এরপর আজ রবিবার, হায়দ্রাবাদে একটি অনুষ্ঠানে যোগ দিতে অভিনেত্রী সামান্থা রুথ প্রভু যখন বেরিয়ে আসেন, তখনও একই রকম ঘটনা ঘটে।

তাকে নিরাপত্তারক্ষীরা ঘিরে রেখেছিল। ওই অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে—গাড়ি পর্যন্ত পৌঁছাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে অভিনেত্রীকে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, কাঞ্জিভরম সিল্ক শাড়ি পরে অনুষ্ঠানস্থল থেকে বেরোনোর সময় সামান্থাকে চারদিক থেকে ঘিরে ধরেন ভক্ত ও আলোকচিত্রীরা। নিরাপত্তারক্ষীরা তাঁকে ঘিরে রাখলেও বিপুলসংখ্যক মানুষের চাপে পরিস্থিতি সামাল দিতে বেশ বেগ পেতে হয়।

কেউ ছবি তুলতে চাইছেন, কেউ একঝলক দেখতে—সব মিলিয়ে মুহূর্তেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ভিড়।

তবে এই বিশৃঙ্খলার মাঝেও শান্ত ও সংযত ছিলেন সামান্থা। ধীরে ধীরে এগোতে এগোতে ভক্তদের দিকে হাত নেড়ে অভিবাদন জানান তিনি। কিন্তু মানুষের সংখ্যা এতটাই বেশি ছিল যে, নিরাপত্তাকর্মীদের আলাদা করে পথ পরিষ্কার করতে হয় অভিনেত্রীকে গাড়িতে তোলার জন্য।

বলা দরকার, চলতি মাসের শুরুতেই ব্যক্তিজীবনে নতুন অধ্যায় শুরু করেছেন সামান্থা। গত ১ ডিসেম্বর ২০২৫ তারিখে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে পরিচালক রাজ নিদিমোরু-র সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। 

কাজের দিক থেকে সামান্থাকে শিগগিরই দেখা যাবে ওয়েব সিরিজ ‘রক্ত ব্রহ্মাণ্ড’-এ। ছয় পর্বের এই সিরিজে তাঁর সহ-অভিনেতা আদিত্য রায় কাপুর। সিরিজটি পরিচালনা করেছেন রাহি অনিল বারভে, যা মারাঠি ছোটগল্প ‘বিদূষক’ (জিএ কুলকার্নি) অবলম্বনে নির্মিত।

এ ছাড়া সামান্থা নিশ্চিত করেছেন যে তাঁর পরবর্তী সিনেমা হিসেবে তিনি অভিনয় করবেন তেলুগু ছবি ‘মা ইন্টি বঙ্গারাম’-এ, যার পরিচালক নন্দিনী রেড্ডি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়