শিরোনাম
◈ ঢাকায় পাকিস্তান হাই কমিশনারের বাসভবনে আগুন ◈ রাষ্ট্রপতি পদে লড়তে কী কী যোগ্যতা প্রয়োজন? জানুন সংবিধানের শর্তগুলো ◈ কর্মীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা, বহিষ্কার জামায়াতের আরেক নেতা ◈ বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন ◈ চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্কে বাণিজ্য, বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নে জোর ◈ প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন স্থগিত: আইনি জটিলতায় ক্ষোভে ফুঁসছেন সাধারণ প্রযোজকরা ◈ ৪৯ বছর পর জিতল পাকিস্তান ◈ যানজট থেকে ড্রোন—বিমানবন্দরের নিরাপত্তায় একগুচ্ছ নতুন সিদ্ধান্ত ◈ ভারত আওয়ামী লীগকে কার্যক্রম চালাতে দিলে সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে: শামা ওবায়েদ

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৮:৩৬ রাত
আপডেট : ৩০ জুলাই, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরবাজের সঙ্গে দাম্পত্য বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন মালাইকা

বলিউডের গ্ল্যামার আর আলোর নিচে চাপা পড়ে থাকা অনেক যন্ত্রণার কথা মাঝেমধ্যেই সামনে আসে। নব্বই দশকের অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন মালাইকা আরোরা ও আরবাজ খান। দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ২০১৬ সালে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। আরবাজ আবারও সংসার পেতেছেন, বাবাও হয়েছেন। 

তবে মালাইকা একাকী জীবন কাটালেও ব্যক্তিগত অভিজ্ঞতার ডালি সাজিয়ে এবার মুখ খুললেন তার ফেলে আসা দিনগুলো নিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা জানান, কম বয়সে বিয়ের পিঁড়িতে বসা এবং পরবর্তীতে সেই সংসার টিকিয়ে রাখার লড়াইটা মোটেও সহজ ছিল না তার জন্য। 

মালাইকা বলেন, ‘আমি চেয়েছিলাম আমার বিয়েটা যেন সারাজীবন টিকে যায়। কিন্তু সেটা হয়নি। তবে এর মানে এই নয় যে, আমি ভালোবাসার ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছি। কারণ জীবনে যা হওয়ার ছিল, তা-ই ঘটেছে। কোনো কিছুই আসলে পরিকল্পনা মেনে হয় না।’

এই দম্পতির ব্যক্তিগত জীবন নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়েছে। তবে মালাইকা এবার তুলে ধরেছেন পর্দার ওপারের কিছু কঠিন বাস্তবতা। তার দাবি, বিয়ের পর শ্বশুরবাড়িতে অনেক কিছুই তাকে সহ্য করতে হয়েছে। 

এমনকি তার নিজের অনেক ব্যক্তিগত সিদ্ধান্তে অন্যদের হস্তক্ষেপ থাকতো। শ্বশুরবাড়ির লোকেদের খবরদারির কারণে অনেক সময় জোর করে অনেক সিদ্ধান্ত তার ওপর চাপিয়ে দেওয়া হতো বলেও আভাস দেন তিনি। সূত্র: ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়