শিরোনাম
◈ সংবিধানে বড় রদবদলের পথে সরকার, আজ বিশেষ কমিটির প্রথম বৈঠক ◈ অত্যাবশ্যকীয় ওষুধের দাম নির্ধারণ পদ্ধতি বাতিলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ◈ খোলাবাজার থেকে ব্যাংক—সবখানেই বাড়ছে ডলারের দাম ◈ আম-কাঁঠাল থেকে কোটি টাকার সম্ভাবনা: ফুড প্রসেসিংয়ে বদলে যাচ্ছে কৃষির চিত্র, বাড়ছে উদ্যোক্তা ও রপ্তানির সম্ভাবনা ◈ ব্যানার বিতর্কে বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের দফায় দফায় সংঘর্ষ, তিন ঘণ্টা উত্তপ্ত ক্যাম্পাস (ভিডিও) ◈ দেশে নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ◈ চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশিদের নতুন সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস ◈ ‘অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে’ ◈ সম্পত্তি দান করলেও জীবদ্দশায় ভোগদখলের অধিকার থাকবে, মন্ত্রিসভায় অনুমোদন

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০১:২০ রাত
আপডেট : ০৩ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী আবারও আলোচনায়। ৪৪ পেরোলেও নিজের সৌন্দর্য, অভিনয় আর স্পষ্টভাষী স্বভাব দিয়ে ভক্তদের মনে ঝড় তোলেন এই অভিনেত্রী। তবে এবার তিনি আলোচনায় এসেছেন ক্ষোভ প্রকাশ করে।

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে স্বস্তিকা সংবাদমাধ্যমের ব্যবহৃত শিরোনাম নিয়ে বিরক্তি প্রকাশ করেন। তার অভিযোগ, সাধারণ মন্তব্যকেও অতিরঞ্জিত করে উপস্থাপন করা হয়।

অভিনেত্রীর ভাষায় ‘সংবাদমাধ্যমে আমার কথা নিয়ে যে ধরনের হেডলাইন হয়, তাতে মনে হয় আমি নাকি সারাক্ষণ ফেটে পড়ছি, গর্জে উঠছি বা বোমা ফাটাচ্ছি। অথচ আসল বিষয়টা অনেক সাধারণ।’

তিনি আরও লেখেন, ‘মাই নেম ইজ স্বস্তিকা মুখার্জি অ্যান্ড আই অ্যাম নট বুড়িমা।’

এই পোস্টের পর থেকেই ভক্ত ও সহকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় মজা করে কমেন্ট করেন ‘ওহ মা গো মা, নট বুড়িমা।’ আরেক ভক্ত লেখেন, ‘দিদি, তুমি সত্যিই বোমা। বম্বশেল যাকে বলে আর কী।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়