শিরোনাম
◈ ভারতে ব্রা‌জি‌লের ম্যাচ বয়কটের ডাক বাইচুংয়ের, পালটা কী জবাব ব্রাজিলের ফুটবল কর্তার? ◈ বিদেশে উচ্চশিক্ষায় এসএসসির রেজাল্টের গুরুত্ব কতটা?  ◈ ‘ইসলামিক ন্যাটোতে’ বাংলাদেশের যোগদানের সম্ভাবনা, ভারত কেন এত উদ্বিগ্ন : ফার্স্টপোস্টের প্রতিবেদন ◈ ঢাকার চীনা দূতাবাসে ইমেইলে হামলার হুমকি, শুরু হয়েছে তদন্ত ◈ ‘বিয়ের ফাঁদে’ চীনে পাচার : ৫ বছরে গেছেন ৪২২৬ বাংলাদেশি নারী, অনেকের স্বপ্ন পরিণত হয়েছে ‘অভিশপ্ত নরকে’ ◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত

প্রকাশিত : ১৫ মে, ২০২৪, ০৩:৩৬ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২৪, ০৮:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কান উৎসবে ভাবনা (ভিডিও)

শিমুল চৌধুরী ধ্রুব: [২] ফ্রান্সের কান সৈকতে আবারও বসেছে চলচ্চিত্র বিশ্বের অন্যতম সম্মানজনক আয়োজন ‘কান চলচ্চিত্র উৎসব’। ৭৭তম ১২ দিনব্যাপী এই আসর ১৪ থেকে শুরু হয়ে চলবে ২৫ মে পর্যন্ত।

[৩] এই উৎসবে হলিউড-বলিউডসহ বিশ্বের নামিদামি তারকায় ভরে ওঠে কান শহর। মঙ্গলবার (১৪ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে সম্মানিত অতিথি হিসেবে এই আয়োজন উদ্বোধন করেন তিনবার 
অস্কারজয়ী আমেরিকান অভিনেত্রী মেরিল স্ট্রিপ।

[৪] এবার কান চলচ্চিত্র উৎসবে গিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। কোনো চলচ্চিত্রের ব্যানারে নয়, বরং নিজ উদ্যোগেই কান উৎসবে গিয়েছেন তিনি। আর সেখানে বিশ্বখ্যাত তারকাদের মাঝে নজরও কেড়েছেন অভিনেত্রী।

[৫] বুধবার (১৫ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে কান উৎসব থেকে নিজের ছবি পোস্ট করেছেন ভাবনা। যেখানে তাকে নজরকাড়া পোশাক ও চোখ ধাঁধানো অভিনব লুকে দেখা গেছে। ভাবনার সেই পোস্টে অভিনন্দন জানিয়েছেন ভক্ত-অনুরাগীরা। তার পুরো সাজে রয়েছে স্নিগ্ধ আমেজ।

[৬] এ বছর উৎসবের উদ্বোধনী সিনেমা নির্বাচিত হয়েছে ফ্রান্সের ‘দ্য সেকেন্ড অ্যাক্ট’। কমেডি ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন কোয়ান্তাঁ দ্যুপিয়ো। অভিনয় করেছেন লিয়া সিডক্স, ভিনসেন্ট লিনডন, রাফায়েল কুইনার্ড। এবার মূল প্রতিযোগিতা বিভাগের জুরি বোর্ডে ৯ জনের মধ্যে ৫ জন নারী। জুরি বোর্ডের প্রধানের দায়িত্ব পালন করবেন ‘বার্বি’খ্যাত নির্মাতা ও অভিনেত্রী গ্রেটা গারউইগ।

[৭] এ ছাড়া আছেন মার্কিন অভিনেত্রী লিলি গ্ল্যাডস্টোন, ফরাসি অভিনেত্রী এভা গ্রিন, লেবানিজ পরিচালক ও চিত্রনাট্যকার নাদিন লাবাকি এবং তুর্কি চিত্রনাট্যকার ও আলোকচিত্রী এব্রু জেলান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়