শিরোনাম
◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৪৩ রাত
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এসএসসি পরিক্ষায় বৃত্তি পাওয়াদের তালিকা প্রকাশ

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে দেশের সব শিক্ষা বোর্ড। বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা সম্বলিত গেজেট বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্রকাশ করেছে শিক্ষা বোর্ডগুলো।

জানা গেছে, মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাসিক ৬শ’ টাকা ও বছরে এককালীন ৯শ’ টাকা দেওয়া হবে। আর সাধারণ বৃত্তি প্রাপ্তরা মাসে ৩শ’ ৫০ টাকা এবং বছরে এককালীন ৪শ’৫০ টাকা পাবে। বৃত্তির টাকা রাজস্ব বাজেটের বৃত্তি-মেধাবৃত্তি খাত থেকে নির্বাহ করা হবে।

এবারের মেধাবৃত্তি দেওয়া হয়েছে সেসব নিয়মিত শিক্ষার্থীদের যারা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে কৃতিত্ব দেখিয়েছেন। সাধারণ বৃত্তির ক্ষেত্রে, বোর্ডের আওতাধীন প্রতিটি উপজেলা থেকে দুজন ছাত্র ও দুজন ছাত্রীকে নির্বাচন করা হয়েছে। পাশাপাশি মহানগর এলাকার প্রতিটি থানায় এলাকা কোটা অনুসরণ করে একজন ছাত্র ও একজন ছাত্রীকে এই সুবিধার আওতায় আনা হয়েছে। এই বৃত্তি নিঃসন্দেহে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে উৎসাহিত করবে এবং তাদের শিক্ষাজীবনে নতুন দিগন্ত উন্মোচন করবে।

 

 

  • সর্বশেষ