শিরোনাম
◈ ভারতের দিল্লিতে নেতাদের আটকের পর যন্তর মন্তরের নেতৃত্ব দিচ্ছেন যারা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি ◈ শেষ মুহূর্তে বরু‌শিয়া ডর্টমুন্ডের কা‌ছে হার এড়া‌লো ব্রেমেন

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৬, ০২:৫৪ দুপুর
আপডেট : ১০ অক্টোবর, ২০২৬, ০২:৫৪ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও নির্বাচিত ব্যক্তিদের অ্যাওয়ার্ড দিল দিয়ামনি ই-কমিউনিকেশন

মনিরুল ইসলাম: এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সার্টিফিকেট বিতরণ করেছে উদ্যোক্তা, ব্র্যান্ড প্রমোটর ও সংস্কৃতিকর্মীদের নিয়ে কাজ করা সংগঠন দিয়ামনি ই-কমিউনিকেশন। একই অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয়েছে ‘বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড-২০২৬’।

শুক্রবার  ৯ অক্টোবর  বিকেল ৫টায় রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচিকাঁচার মেলা মিলনায়তনে এ সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিয়ামনি ই-কমিউনিকেশনের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান অপূর্বর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন তমা রশিদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্যসচিব সৈয়দ মার্গুব মোর্শেদ। অনুষ্ঠানের  উপস্থিত  ছিলেন চিত্রনায়ক ডি এ তায়েব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘হাল ছেড়ো না বন্ধু’র প্রতিষ্ঠাতা চন্দা মাহজাবীন, ‘নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা সভাপতি ইকবাল বাহার জাহিদ, এটিএন বাংলার সিনিয়র নিউজ প্রেজেন্টার ভাবনা আহমেদ এবং দিয়ামনি ই-কমিউনিকেশনের ভাইস প্রেসিডেন্ট নাসরিন জামান মনি।

Advertisement

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের পাশাপাশি সাংবাদিক, গণমাধ্যমকর্মী, উদ্যোক্তা, ব্র্যান্ড প্রমোটর ও সংস্কৃতিকর্মীরা অংশ নেন।

শিক্ষার্থীদের সংবর্ধনা, বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি

অনুষ্ঠানের একপর্যায়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পাশাপাশি সাংবাদিকতা, গণমাধ্যম, উদ্যোক্তা কার্যক্রম, ব্র্যান্ড প্রমোশন ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ নির্বাচিত ব্যক্তিদের ‘বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান করা হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সাফল্যকে উৎসাহিত করার পাশাপাশি বিভিন্ন পেশায় অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া এবং নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

উদ্যোক্তা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানে কাজ করছে সংগঠনটি

দিয়ামনি ই-কমিউনিকেশন দীর্ঘদিন ধরে উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাঁদের সম্ভাবনা বিকাশে কাজ করছে বলে জানিয়েছেন আয়োজকরা।

তাঁদের ভাষ্য, গতানুগতিক ধারার বাইরে গিয়ে উদ্যোক্তাদের দক্ষ করে তোলা এবং স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে সংগঠনটি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এর অংশ হিসেবে ‘ডিজিটাল নলেজ শেয়ারিং ওয়ার্কশপ’ প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন স্থানে কর্মশালার আয়োজন করে উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

এ ছাড়া নির্যাতিত ও নিপীড়িত নারীদের উন্নয়ন এবং তাঁদের স্বাবলম্বী করে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তাঁরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু ভালো ফলাফল অর্জনই নয়, শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান, সৃজনশীলতা ও প্রয়োজনীয় দক্ষতা অর্জনের প্রতিও মনোযোগী হতে হবে। শিক্ষাজীবন থেকেই তরুণ প্রজন্মের মধ্যে উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি করা প্রয়োজন।

তাঁরা আরও বলেন, আত্মনির্ভরশীল প্রজন্ম গড়ে তুলতে শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মমুখী উদ্যোগের বিকল্প নেই। দেশের উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে নিজেদের মেধা, যোগ্যতা ও সৃজনশীলতাকে কাজে লাগাতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান বক্তারা।

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে শিক্ষা, দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি ও আত্মকর্মসংস্থানের গুরুত্ব তুলে ধরে দিয়ামনি ই-কমিউনিকেশনের এ আয়োজন।

  • সর্বশেষ