শিরোনাম
◈ রাতের আঁধারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের খুঁজছে পুলিশ ◈ ছয় মাসেও বদলায়নি ঢাবির শেখ পরিবারের নামে থাকা পাঁচ স্থাপনার নাম ◈ বিদেশে কর্মী পাঠানো কমেছে ৩৬ শতাংশ, বাড়ছে কর্মসংস্থানের সংকট ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে ৩১৭ রানে দিন শেষ বাংলাদেশের ◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৬, ০৮:৫০ সকাল
আপডেট : ১০ অক্টোবর, ২০২৬, ০৯:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিনেমায় সুযোগ পেয়েও শেষ পর্যন্ত বাদ পড়েন যেসব বলিউড অভিনেত্রী

স্ক্রিপ্ট চূড়ান্ত, শুটিংও শুরু, অথচ শেষ মুহূর্তে পাল্টে গেল প্রধান চরিত্রের মুখ। সিনেমা ইন্ডাস্ট্রির অন্দরমহলের এই নাটকীয়তা নতুন নয়। শুটিং শুরু করেও সিনেমা থেকে বাদ পড়ার এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন কারিনা কাপুর, ঐশ্বরিয়া রাই ও শ্রদ্ধা কাপুরের মতো শীর্ষস্থানীয় তারকারাও। পর্দার পেছনের এমনই কিছু অজানা গল্প নিয়ে এবারের আয়োজন।

দেবদাস - কারিনা কাপুর

২০০২ সালে মুক্তিপ্রাপ্ত সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘দেবদাস’ সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান ও ঐশ্বরিয়া রাই বচ্চন। তবে জানলে অবাক হবেন যে, সিনেমায় পার্বতীর চরিত্রে পরিচালকের প্রথম পছন্দ ছিলেন কারিনা কাপুর। এমনকি তিনি স্ক্রিন টেস্টেও অংশ নিয়েছিলেন। কিন্তু সৃজনশীল মতপার্থক্যের জেরে শেষ পর্যন্ত ঐশ্বরিয়া রাইকে চূড়ান্ত করা হয়। আর এই ছবিই ঐশ্বরিয়ার ক্যারিয়ারে এনে দেয় অভাবনীয় সাফল্য।

হিরোইন-ঐশ্বরিয়া রাই বচ্চন

Advertisement

২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘হিরোইন’ সিনেমায় প্রধান চরিত্রে প্রথমে অভিনয় করার কথা ছিল বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের। কিন্তু হঠাৎ তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসায় সিনেমার কাজ থেমে যায়। যার কারণে পরবর্তীতে কারিনা কাপুরকে বেছে নেন পরিচালক।

চলতে চলতে-ঐশ্বরিয়া রাই বচ্চন

২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘চলতে চলতে’ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয় করার কথা ছিল ঐশ্বরিয়া রাইয়ের। এমনকি সিনেমার শুটিংও শুরু করে দিয়েছিলেন তারা। কিন্তু হঠাৎ ঐশ্বরিয়াকে বাদ দিয়ে রানি মুখার্জিকে বেছে নেন পরিচালক। জানা গেছে, সেই সময়ে শুটিং ফ্লোরে এসে কাজে বাধা দিতেন ঐশ্বরিয়ার সাবেক প্রেমিক সালমান খান। তাই বাধ্য হয়েই এমন সিদ্ধান্ত নেন পরিচালক।

সাইনা-শ্রদ্ধা কাপুর

ভারতের পেশাদার ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়ালের জীবনীচিত্র ‘সাইনা’-তে প্রথমে অভিনয় করার কথা ছিল শ্রদ্ধা কাপুরের। কিন্তু শুটিং শুরুর আগে ডেঙ্গু আক্রান্ত হয়ে পড়ায় শরীর দুর্বলও হয়ে পড়ে অভিনেত্রীর। যার কারণে একাধিকবার শুটিংয়ের তারিখও বদলাতে হয় নির্মাতাকে। শেষমেশ শ্রদ্ধাকে বাদ দিয়ে পরিণীতি চোপড়াকে চূড়ান্ত করেন পরিচালক।

কহো না পেয়ার হ্যায়- কারিনা কাপুর

হৃত্বিক রোশান ও আমিশা প্যাটেল অভিনীত ‘কহো না প্যায়ার হ্যায়’ সিনেমায় নারী প্রধান চরিত্রে প্রথমে অভিনয় করার কথা ছিল কারিনা কাপুরের। কয়েক দিন শুটিংও করেছিলেন এ অভিনেত্রী। কিন্তু কারিনার মা ববিতা কাপুরের মতপার্থক্যের জেরে সিনেমা থেকে কারিনাকে বাদ দিতে বাধ্য হন পরিচালক।

সূত্র : এশিয়া পোস্ট 

  • সর্বশেষ