শিরোনাম
◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি ◈ শেষ মুহূর্তে বরু‌শিয়া ডর্টমুন্ডের কা‌ছে হার এড়া‌লো ব্রেমেন ◈ ৩০০ টাকা ভাড়ায় অটোরিকশায় ওঠেন স্কুলছাত্রী, বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে অন্য স্থানে নিয়ে ধর্ষণের পর হত্যা করেন চালক ◈ ইউটিউবার ধ্রুব রাঠির পর সিজেপি নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা আটক (ভিডিও) ◈ টানা চার হারে চাকরি গেলো তুরস্কের কোচ ভেন‌চেন‌জো ম‌ন্তেল্লার ◈ কক্সবাজারে ঘাঁটি গেড়ে ৯ দেশে চীনা চক্রের ডিজিটাল প্রতারণা! ◈ কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি বাড়াতে ২০ হাজার উদ্যোক্তা তৈরীর উদ্যোগ নিয়েছে সরকার ◈ এলপি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হচ্ছে কীভাবে? ◈ মে‌সি অবসরে, তাঁর ১০ নম্বর জার্সিও কি অবসরে পাঠাতে পারবে আর্জেন্টিনা, কী বলছে ফিফার নিয়ম? 

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৬, ১২:৫৮ দুপুর
আপডেট : ১০ অক্টোবর, ২০২৬, ১২:৫৮ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

শেষ মুহূর্তে বরু‌শিয়া ডর্টমুন্ডের কা‌ছে হার এড়া‌লো ব্রেমেন

স্পোর্টস ডেস্ক : জার্মা‌নির বুন্দেসলিগার রোমাঞ্চকর ম‌্যা‌চে বরুসিয়া ডর্টমুন্ড এবং ওয়ার্ডার ব্রেমেন ড্র ক‌রে‌ছে। নির্ধারিত ৯০ মিনিট শেষে ম্যাচটি ২-২ গোলে ড্র নিয়ে শেষ হয়েছে। ঘরের মাঠে জয়ের খুব কাছাকাছি চলে গিয়েও শেষ মুহূর্তের নাটকীয়তায় পয়েন্ট হারাতে হয়েছে ডর্টমুন্ডকে। ম্যাচের প্রথমার্ধে আক্রমণ ও প্রতি-আক্রমণে খেলা চললেও গোলের দেখা পায়নি কোনো দল।

ডর্টমুন্ডের বেশ কয়েকটি আক্রমণ রুখে দিয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখান ব্রেমেন গোলরক্ষক কার্ল হাইন। ম্যাচের দ্বিতীয়ার্ধেও সমানে সমান লড়াই চলতে থাকে। তবে ম্যাচের শেষভাগে এসে গোলের খরা কাটে। ৮০তম মিনিটে গোল করে ডর্টমুন্ডকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন ডিফেন্ডার দানিয়েল সভেনসন।

এর ঠিক পাঁচ মিনিট পর, ৮৫তম মিনিটে নিকো শ্লটারবেক আরও এক গোল করলে ২-০ ব্যবধানে জয়ের সুবাস পেতে শুরু করে স্বাগতিকরা। দুই গোলে পিছিয়ে পড়েও লড়াই ছাড়েনি ওয়ার্ডার ব্রেমেন। ম্যাচের ৮৮তম মিনিটে লুডোভিত রেইস একটি গোল শোধ করে ব্যবধান কমান। এরপর খেলার যোগ করা অতিরিক্ত সময়ে হেডের সাহায্যে দারুণ এক গোল করে ব্রেমেনকে নাটকীয়ভাবে ২-২ সমতায় ফেরান ডর্টমুন্ডেরই সাবেক স্ট্রাইকার নিকলাস ফুলক্রুগ।

এই ড্রয়ের পর পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে বুন্দেসলিগার শীর্ষস্থান ধরে রেখেছে ডর্টমুন্ড। তবে এক ম্যাচ কম খেলা বায়ার্ন মিউনিখের সামনে ব্যবধান কমানোর সুযোগ রয়েছে। প্রথম চার ম্যাচে জয়ের পর এবারই প্রথম পয়েন্ট হারাল ডর্টমুন্ড।

  • সর্বশেষ