শিরোনাম
◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি ◈ শেষ মুহূর্তে বরু‌শিয়া ডর্টমুন্ডের কা‌ছে হার এড়া‌লো ব্রেমেন

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৬, ০৩:৩৮ দুপুর
আপডেট : ১০ অক্টোবর, ২০২৬, ০৩:৪৫ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও)

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যেই কথা হয় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের। তিনি নিজমুখে এ কথা স্বীকার করেছেন। বলেছেন, হাসিনা বাংলাদেশে ফিরতে চান। কিন্তু সরকার তাকে ফিরতে দিচ্ছে না। নিউ এইজে প্রকাশিত এক খবরে এ কথা বলা হয়। এতে আরও বলা হয়, বৃহস্পতিবার প্রচারিত একটি ইউটিউব পডকাস্টে জি এম কাদের বলেন, শেখ হাসিনার সঙ্গে আমার কথা হয়।

মাঝেমধ্যে আমাদের কথা হয়। তিনি সবার সঙ্গেই কথা বলছেন। ভিডিও ক্লিপটির সত্যতা নিশ্চিত করেন জি এম কাদেরের ব্যক্তিগত সহকারী লায়েস আহমেদ। পডকাস্টে জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, হাসিনা তাকে বলেছেন, তিনি ফিরতে চান কিন্তু  বাংলাদেশ সরকার তাকে ফিরতে দিচ্ছে না। তারা তার জনপ্রিয়তাকে ভয় পায়।

এদিকে, নিয়মিত রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারছে না তার দল এমন অভিযোগ করেন জি এম কাদের। তিনি বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি পালন করতে গেলে দলীয় নেতাকর্মীদের পুলিশ হুমকি দিয়েছে। জি এম কাদের বলেন, জ্বালানির দাম বাড়ানোর প্রতিবাদে আমরা যখন মিছিল বের করতে চাই, তখন পুলিশ আমাদের বলে, আমরা যেন কার্যালয় থেকে বের না হই। তিনি আরও অভিযোগ করেন, কার্যালয় থেকে বের হলে হামলার শিকার হতে পারেন বলে পুলিশ তাদের সতর্ক করেছে।

  • সর্বশেষ