শিরোনাম
◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি ◈ শেষ মুহূর্তে বরু‌শিয়া ডর্টমুন্ডের কা‌ছে হার এড়া‌লো ব্রেমেন

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৬, ০৩:০৬ দুপুর
আপডেট : ১০ অক্টোবর, ২০২৬, ০৩:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ

ভারতের রাজধানী দিল্লিতে ধর্নায় বসার পর পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করেছে পুলিশ। বেআইনিভাবে জমায়েতের অভিযোগে শনিবার (১০ অক্টোবর) তাঁকে আটক করা হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টিভি৯।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার দিল্লির সাউথ অ্যাভিনিউতে নিজের বাসভবনের সামনে ধর্নায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা দোলা সেন, ডেরেক ও’ব্রায়েন, শামিরুল ইসলাম ও প্রতিমা মণ্ডলসহ অন্য নেতারা।

পরে দিল্লি পুলিশ ঘটনাস্থলে এসে তাঁদের ধর্না তুলে নিয়ে সেখান থেকে সরে যেতে বলে। পুলিশের দাবি, দিল্লিতে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা কার্যকর থাকায় পাঁচজনের বেশি মানুষের জমায়েতের ওপর বিধিনিষেধ রয়েছে। এ কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধর্না প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।

তবে পুলিশের নির্দেশের পরও ধর্না অব্যাহত রাখেন মমতা ও তৃণমূল কংগ্রেসের অন্য নেতারা। এরপরই তাঁদের আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়। তাঁদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, একই দিনে কেরলের সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকেও আটক করেছে দিল্লি পুলিশ। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

  • সর্বশেষ