শিরোনাম
◈ বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারের বোতল ১ হাজার ১৫ টাকা ◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী ◈ ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্ন, পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় স্থগিত বার্ষিক পরীক্ষা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল ◈ রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ◈ ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে প্রেমের ফাঁদ, স্ট্যাম্পে ভুয়া বিয়ে; তিন মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৬, ০৫:৩৯ সকাল
আপডেট : ১০ অক্টোবর, ২০২৬, ০৫:৩৯ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

টানা চার হারে চাকরি গেলো তুরস্কের কোচ ভেন‌চেন‌জো ম‌ন্তেল্লার

স্পোর্টস ডেস্ক : টানা চার ম্যাচে হার। ব্যর্থতার দায়ে শেষ পর্যন্ত কোচ ভেনচেনজো মন্তেল্লাকে ছাঁটাই করেছে তুরস্কের ফুটবল ফেডারেশন (টিএফএফ)। শুক্রবার এক বিবৃতিতে ইতালিয়ান এই কোচকে দায়িত্ব থেকে সরানোর কথা জানায় সংস্থাটি। তবে তাঁর বিদায়ের কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। নতুন কোচের নামও ঘোষণা করেনি ফেডারেশন।

বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পরও মন্তেল্লার ওপর আস্থা রেখেছিল তুরস্ক। কিন্তু নেশন্স লিগে ঘুরে দাঁড়ানোর বদলে একের পর এক হারে পরিস্থিতি আরও জটিল করে তোলে দলটি।

সদ্য শেষ হওয়া আন্তর্জাতিক বিরতিতে চার ম্যাচের সব কটিতেই হেরেছে তুরস্ক। ফ্রান্সের কাছে ১-০ গোলে হেরে অভিযান শুরুর পর ঘরের মাঠে ইতালির কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয় তারা। এরপর বেলজিয়ামের মাঠে ৩-০ এবং ইতালির বিপক্ষে ফিরতি ম্যাচে ৩-১ গোলে হারে তুর্কিরা। টানা এই ব্যর্থতার পরই মন্তেল্লাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ফেডারেশন।

২০২৩ সালের সেপ্টেম্বরে তুরস্কের দায়িত্ব নিয়েছিলেন মন্তেল্লা। তাঁর অধীনে শুরুটা ভালোই হয়েছিল দলটির। ২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে কোয়ার্টার ফাইনালে উঠেছিল তুরস্ক। তবে সাম্প্রতিক ব্যর্থতায় সেই সাফল্যও আর তাঁকে দায়িত্বে রাখতে পারেনি।

  • সর্বশেষ