শিরোনাম
◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৬, ০৬:২২ বিকাল
আপডেট : ১০ অক্টোবর, ২০২৬, ০৬:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ আর কোনো একক দেশের ওপর একতরফা নির্ভরশীল হয়ে থাকতে চায় না, বরং পারস্পরিক শ্রদ্ধা ও মর্যাদার ভিত্তিতে ব্যবসা, বাণিজ্য ও আন্তর্জাতিক বিনিয়োগের সমান অংশীদার হতে চায় বলে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির। একই সঙ্গে তিনি জানিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরব সফর করবেন এবং আগামী ২৬ অক্টোবর চারদিনের সরকারি সফরে তিনি জাপান যাচ্ছেন।

শনিবার (১০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সরকারের রূপান্তরমূলক পররাষ্ট্রনীতি এবং মধ্যপ্রাচ্য ও পূর্ব এশিয়া সংক্রান্ত কূটনৈতিক অগ্রাধিকারের বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেন, আমরা কোনো রাষ্ট্রের মুখাপেক্ষী বা নির্ভরশীল হয়ে থাকতে চাই না। বৈশ্বিক অর্থনৈতিক অঙ্গনে অন্য দেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে বাংলাদেশ একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর।

সৌদি আরবের সঙ্গে সম্পর্কের নতুন রূপরেখা তুলে ধরে তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে আমাদের সম্পর্ককে কেবল ঐতিহ্যবাহী শ্রমবাজারের মধ্যে সীমাবদ্ধ রাখছি না; বরং এটিকে বহুমুখী ব্যবসা, শিল্প ও বৃহৎ পরিসরে বিনিয়োগনির্ভর গভীর অংশীদারিত্বে রূপান্তর করা হচ্ছে।

Advertisement

ইসলামের পুণ্যভূমি মক্কা ও মদিনা শরিফের নিরাপত্তা প্রসঙ্গে সরকারের দৃঢ় অবস্থান স্পষ্ট করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মক্কা ও মদিনার নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের কোনো ধরনের আপস নেই। পবিত্র এই ভূমি যদি কখনো আক্রান্ত বা হুমকির মুখে পড়ে, তবে প্রয়োজনীয় যে কোনো ধরনের নিরাপত্তা ও সার্বিক সহায়তা দিতে ঢাকা সর্বাত্মক প্রস্তুত রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর দীর্ঘদিনের গৌরবোজ্জ্বল ও পেশাদার অভিজ্ঞতা রয়েছে। সৌদি আরবের নেতৃত্বে মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সক্রিয় ভূমিকা পালনে বাংলাদেশের সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত।

প্রধানমন্ত্রীর আসন্ন দ্বিপাক্ষিক সফরসূচি ঘোষণা করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, দ্রুততম সময়ের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের রিয়াদ সফর অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি আগামী ২৬ অক্টোবর চারদিনের রাষ্ট্রীয় সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী। অত্যন্ত গুরুত্বপূর্ণ এ টোকিও সফরে দ্বিপাক্ষিক বাণিজ্য প্রসারের পাশাপাশি জ্বালানি খাতের দীর্ঘমেয়াদি সহযোগিতা এবং বাংলাদেশে জাপানি সরাসরি বিনিয়োগের (এফডিআই) বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্ব পাবে।

  • সর্বশেষ