শিরোনাম
◈ জিয়াউল আহসানকে বলতে শোনা গেছে, ‘আপনাদের কথামতো ইলিয়াস আলীকে গুম করলাম, এখন এমন করলে হবে’ ◈ তারেক রহমানের রাজনৈতিক সংলাপে বসতে রাজি জামায়াত, চায় ১১ দলীয় ঐক্যের অংশগ্রহণ ◈ ৩০০ ফুট সড়কে গাড়ি ভাঙচুরের ঘটনা ডাকাতি নয়, আসলে কী ঘটেছিল ভিডিও নিয়ে ডিএমপির ব্যাখ্যা ◈ ডিম, কফি খাইয়ে আওয়ামী লীগ নেতাকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন (ভিডিও) ◈ দীর্ঘ ২৪ বছর পর প্যারোলে মুক্তি, পরিবারের কাছে ফিরলেন বাদল ফরাজী ও আফজাল ◈ ১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিক নেতাদের ◈ সৌদি আরবের সর্বোচ্চ ভবন পিআইএফ টাওয়ারে আবারও হামলা ◈ রোহিঙ্গা গণহত্যার স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ ১৪ দেশ ◈ কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত ◈ যেভাবে মার্কিনিদের ফাঁদে ফেলার চেষ্টা করছেন সন্দেহভাজন চীনা গোয়েন্দারা!

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৬, ০৪:২১ সকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০২৬, ১০:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় চবির ৭ গবেষক

বিশ্বসেরা গবেষক ও বিজ্ঞানীদের আন্তর্জাতিক তালিকায় স্থান করে নিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৭ জন শিক্ষক-গবেষক। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) মার্কিন যুক্তরাষ্ট্রের চিকিৎসা ও বিজ্ঞানবিষয়ক গবেষণা সাময়িকী প্রকাশনা সংস্থা 'এলসেভিয়ার' এবং যুক্তরাষ্ট্রের বিখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে প্রকাশিত ‘ওয়ার্ল্ডস টপ ২% সায়েন্টিস্টস’ তালিকা অনুসন্ধানে চবির এই গবেষকদের নাম উঠে আসে।

জানা গেছে, গবেষকদের প্রকাশিত গবেষণাপত্র, সাইটেশন, এইচ-ইনডেক্স, এইচএম-ইনডেক্স, একক ও প্রধান লেখক হিসেবে অবদান, গবেষণার ধারাবাহিকতা এবং সহ-লেখকদের প্রভাব মূল্যায়ন ও সমন্বিত স্কোরের বস্তুনিষ্ঠ গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে তালিকাটি তৈরি করা হয়েছে। 

প্রকাশিত গবেষকদের তালিকায় রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এন এম আলমগীর, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. খান তৌহিদ ওসমান, রসায়ন বিভাগের অধ্যাপক ড. এস এম আবে কাউছার, রসায়ন বিভাগের প্রভাষক ইমরানুল কবির।

বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহাদাত হোসেন, ইনস্টিটিউট অব মেরিন সাইন্সেসের অধ্যাপক ড. এস. এম. শরিফুজ্জামান স্থান করে নিয়েছেন।

  • সর্বশেষ