শিরোনাম
◈ অ্যাশেজ থাকলেও ৬২৭ কোটি টাকা লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ◈ হরমুজ প্রণালিতে উত্তেজনা: ৩ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, ইরানের একাধিক স্থানে বিস্ফোরণ ◈ ১৮ নভেম্বর শেষ হচ্ছে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী ঘিরে বড় আয়োজনের প্রস্তুতি বিএনপির ◈ কারখানায় ঢুকেও কাজ করছেন না শ্রমিকরা, বন্ধ ৪০ পোশাক কারখানা ◈ ‘ওঁৎ পেতে আছে বাংলাদেশিরা, সুযোগ পেলেই ভারতে ঢুকবে’: শুভেন্দু অধিকারী ◈ কুয়েত থেকে ওমান পর্যন্ত ২১০০ কিমি রেলপথ, এক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে উপসাগরীয় ৬ দেশ ◈ জরুরি প্রয়োজনে কোন সেবায় কত নম্বরে ফোন করবেন, জেনে নিন ১৩টি গুরুত্বপূর্ণ হটলাইন ◈ চরফ্যাশন থেকে মিয়ানমারে সরকারি সার পাচার, কৃত্রিম সংকটে বিপাকে কৃষক! ◈ রাজধানীতে দুই ঘণ্টায় ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুন

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৬, ০৮:৫৪ রাত
আপডেট : ০৯ নভেম্বর, ২০২৬, ০৭:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রমজান সামনে রেখে নিত্যপণ্য আমদানিতে বড় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পণ্য আমদানিতে ঋণপত্র (এলসি) খোলার শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। 

এখন থেকে নির্ধারিত পণ্য আমদানির ক্ষেত্রে এলসি খোলার সময় নগদ মার্জিনের হার ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে নির্ধারণ করতে পারবে ব্যাংকগুলো।

রোববার (৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা বাড়ে। এ সময় বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা ও মূল্য সহনীয় পর্যায়ে রাখতে আমদানি সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Advertisement

নির্দেশনা অনুযায়ী, চাল, গম, পেঁয়াজ, ডাল, সয়াবিন ও পাম অয়েল, চিনি, ছোলা, মটর, মসলা এবং খেজুর আমদানির ক্ষেত্রে এলসি খোলার নগদ মার্জিন ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে নির্ধারণ করা যাবে।

এ ছাড়া অভ্যন্তরীণ বাজারে এসব পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে আমদানিকারকদের এলসি খোলার ক্ষেত্রে অগ্রাধিকার দিতে ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে। অবিলম্বে কার্যকর হওয়া এ নির্দেশনা আগামী ১৫ মার্চ ২০২৭ পর্যন্ত বলবৎ থাকবে।

  • সর্বশেষ