শিরোনাম
◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস ◈ নাইজেরিয়ায় ভুলবশত বিমান হামলা, নিহত ১০০ ছাড়াল ◈ রাজধানীর সড়কে তৃতীয় লিঙ্গের সদস্যদের স্বেচ্ছাশ্রমে যুক্ত করল ডিএমপি ◈ হজযাত্রীদের জন্য স্বস্তি: টিকিটপ্রতি খরচ কমলো ১২ হাজার টাকা ◈ পানির অভাবে কাপ্তাইয়ের তিন ইউনিট বন্ধ, উৎপাদন চলছে সীমিত আকারে

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৫, ০২:৩৯ দুপুর
আপডেট : ০৯ অক্টোবর, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রাম-নারায়ণগঞ্জ পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন শুরু মে-তে, সাশ্রয় হবে কোটি টাকা

আমদানির পর পরিশোধন শেষে চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জ-ঢাকায় জ্বালানি তেল পরিবহন হয়ে আসছে নৌপথে। এ প্রক্রিয়াকে নির্বিঘ্ন, নিরাপদ ও সাশ্রয়ী করতে মাটির নিচ দিয়ে আড়াইশ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন স্থাপন করেছে সরকার।

দেশে প্রথমবারের মতো পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন শুরু হচ্ছে মে-তে। চট্টগ্রাম থেকে নারায়নগঞ্জ পর্যন্ত আড়াইশ কিলোমিটার দীর্ঘ লাইন এবং আনুষঙ্গিক স্থাপনা নির্মাণ শেষে পরীক্ষাও হয়েছে সফলভাবে। বিপিসি বলছে, এ উদ্যোগের ফলে বিপ্লব ঘটবে তেল পরিবহনে। যে কার্যক্রম চালাতে গঠন করা হয়েছে পিটিসি নামে ১টি কোম্পানিও।

বিপিসির অর্থায়নে ৩ হাজার ৬শ ৫৩ কোটি ৬৩ লাখ টাকায় পদ্মা অয়েল কোম্পানির তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়ন করে সেনাবাহিনীর ৩৪ কনস্ট্রাকশন ব্রিগেড। ২০১৮ সালের অক্টোবরে শুরু হয়ে যা শেষ হয় গেল মার্চে। পতেঙ্গা থেকে কুমিল্লা হয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা-গোদনাইল পর্যন্ত নির্মাণ করা হয় ৪টি স্থাপনা। সবশেষ ফেব্রুয়ারি ও মার্চে হয় ২ দফায় কমিশনিং। মে-তে শুরু হবে বাণিজ্যিক কার্যক্রম।

চট্টগ্রাম থেকে প্রথম পর্যায়ে পাঠানো হবে ডিজেল। পরবর্তীতে অন্যান্য জ্বালানি পাঠানোর সুযোগও রাখা হয়েছে এই পাইপলাইন ব্যবস্থায়। তখন কুমিল্লা, নারায়নগঞ্জ বা ঢাকা অঞ্চলে কিছু সুবিধা নিশ্চিত করতে হবে।

পদ্মা অয়েল থেকে এই পাইপলাইনে বছরে পরিবহন সম্ভব হবে ২৭ লাখ টন জ্বালানি। বর্তমানে নারায়নগঞ্জ-ঢাকায় যায় প্রায় ২৩ লাখ টন। যার মধ্যে ডিজেল কম-বেশি ১৮ লাখ টন। সিডিপিএল প্রকল্প চালু হলে পরিবহন আর অপচয় খাতে সাশ্রয় হবে বছরে ২শ ৩৬ কোটি টাকা।  

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান আমিন উল আহসান বলেন, যখন জ্বালানি তেল ট্যাঙ্কারে নেয়া হতো তখন অপচয়ের সম্ভাবনা ছিলো। আর পাইপলাইনে সরবরাহ করা হলে কোনো অপচয় হবে না।

পাইপলাইনে সচরাচর মজুত থাকবে ২৪ হাজার ৫শ টন তেল। যা যে কোনো সময় বের করা সম্ভব। সূত্র: চ্যানেল২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়