শিরোনাম
◈ প্রতি মাসে ভ্যাট রিটার্ন জমার বাধ্যবাধকতা ফিরছে, অনুমোদনের পর প্রস্তাব উঠবে সংসদে ◈ এসএসসির খাতা চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থী, ফল জানা যাবে যেভাবে ◈ ধানমন্ডি ২৭ নম্বরের একটি ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট ◈ শেখ সেলিমে হাই ভোল্টেজ ধামাকা: বিগ ফান্ডিংয়ে ডিসেম্বরে উঠ‌তে পা‌রে ঝড় ◈ সাগরে বাড়ছে স্কুইডের সংখ্যা, গবেষণায় মিলল নতুন কারণের ইঙ্গিত ◈ অ্যাতলেটিকোর বিরু‌দ্ধে ক‌ষ্টের জ‌য়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু লিভারপুলের  ◈ দুর্বল প্রতিপক্ষ‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে বা‌র্সেলোনার শুভ যাত্রা ◈ অস্ট্রেলিয়ার ক্রিকেটে গৃহযুদ্ধ! বিগব‌্যাশ লি‌গে বেসরকারিকরণের বিরোধিতা বাড়ছে  ◈ ৭০ বছর পেরোলেই পদ ছাড়তে হবে, পি‌টি উষাদের নির্দেশ আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার  ◈ ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে ৮ জোন, থাকছে আলাদা রং

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫২ দুপুর
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্বল প্রতিপক্ষ‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে বা‌র্সেলোনার শুভ যাত্রা

‌স্পোর্টস ডেস্ক : স্প‌্যা‌নিশ লা লিগায় টানা দুই ম্যাচে প্রতিপক্ষের জালে পাঁচ গোল দেওয়ার পর ইউরোপীয় শ্রেষ্ঠত্বের মঞ্চেও একই ধারা বজায় রাখল বা‌র্সেলোনা। বৃষ্টিভেজা ক্যাম্প ন্যুতে ডাচ ক্লাব ফেইনুর্ডকে ৫–১ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়ে মৌসুমের শুভসূচনা করেছে হান্সি ফ্লিকের দল। চলতি মৌসুমে এখন পর্যন্ত খেলা পাঁচটি প্রতিযোগিতামূলক ম্যাচের চারটিতেই প্রতিপক্ষের জালে পাঁচবার বল জড়াল বার্সেলোনা।

রবার্ট লেভানডফস্কি ক্লাব ছাড়ার পর কোনো প্রতিষ্ঠিত ৯ নম্বর স্ট্রাইকার ছাড়া শুরু করলেও ‘মেকশিফট’ সেন্টার ফরোয়ার্ড হিসেবে রাফিনিয়াকে খেলিয়ে বাজিমাত করে চলেছেন কোচ ফ্লিক। ম্যাচের তৃতীয় মিনিটেই লামিনে ইয়ামালের চমৎকার পাস থেকে দারুণ ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন এই ব্রাজিলিয়ান তারকা। এরপর ২২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জার্মান ফরোয়ার্ড করিম আদেয়েমি; জোয়াও কানসেলোর বাড়ানো বল ধরে ডি-বক্সের বাইরে থেকে চোখধাঁধানো বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন তিনি।

বিরতির পরও বার্সেলোনার আক্রমণের তেজ কমেনি। ৫৭তম মিনিটে পেদ্রির নিখুঁত থ্রু বল ধরে নিজের দ্বিতীয় গোলটি আদায় করেন রাফিনিয়া। ৭৭তম মিনিটে দূরপাল্লার সরাসরি ফ্রি-কিকে চোখধাঁধানো এক গোল উপহার দিয়ে স্কোরলাইন ৪–০ করেন স্প্যানিশ বিস্ময় বালক ইয়ামাল।

৮২তম মিনিটে ফেইনুর্ডের হয়ে সেম স্টেইন একটি সান্ত্বনার গোল শোধ করলেও তার রেশ কাটতে না কাটতেই তিন মিনিট পর (৮৫তম মিনিটে) ইয়ামালের মাপা ক্রসে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান গ্যাব্রিয়েল জেসুস। দলবদলের শেষ মুহূর্তে দলে ভেড়ানো এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারের বার্সেলোনার জার্সিতে এটিই প্রথম গোল। শেষ পর্যন্ত ৫–১ ব্যবধানের দাপুটে জয় নিয়েই মাঠ ছাড়ে কাতালানরা।

  • সর্বশেষ