শিরোনাম
◈ শেখ সেলিমে হাই ভোল্টেজ ধামাকা: বিগ ফান্ডিংয়ে ডিসেম্বরে উঠ‌তে পা‌রে ঝড় ◈ সাগরে বাড়ছে স্কুইডের সংখ্যা, গবেষণায় মিলল নতুন কারণের ইঙ্গিত ◈ অ্যাতলেটিকোর বিরু‌দ্ধে ক‌ষ্টের জ‌য়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু লিভারপুলের  ◈ দুর্বল প্রতিপক্ষ‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে বা‌র্সেলোনার শুভ যাত্রা ◈ অস্ট্রেলিয়ার ক্রিকেটে গৃহযুদ্ধ! বিগব‌্যাশ লি‌গে বেসরকারিকরণের বিরোধিতা বাড়ছে  ◈ ৭০ বছর পেরোলেই পদ ছাড়তে হবে, পি‌টি উষাদের নির্দেশ আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার  ◈ ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে ৮ জোন, থাকছে আলাদা রং ◈ এনসিটি ইজারায় বিনাপুঁজিতে লাভের পথে ডিপি ওয়ার্ল্ড ◈ কারাগারে বাড়ছে বন্দিমৃত্যু, পেছনে যেসব কারণ ◈ অনিয়ম–জালিয়াতির অভিযোগ ওঠার পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৬ দুপুর
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুধু টেস্ট নয়, তরুণ তুর্কি গুরনুর ব্রারকে তিন ফরম্যাটেই দেখতে চান আকাশ চোপড়া

স্পোর্টস ডেস্ক : ভারতের তরুণ পেসার গুরনুর ব্রারকে শুধুমাত্র টেস্ট ক্রিকেটের জন্য রেখে দেওয়ার ভাবনার সঙ্গে পুরোপুরি একমত নন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। তাঁর মতে, গুরনুরের মতো সদ্য উঠে আসা পেসারকে বিভিন্ন ফরম্যাটে নিয়মিত সুযোগ দেওয়া প্রয়োজন। তাতে তাঁর সামর্থ্য ও ফর্ম সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে গুরনুরকে রাখা হলেও কোনও ম্যাচে খেলার সুযোগ পাননি তিনি। ভারতের পরবর্তী টেস্ট সিরিজ নভেম্বর মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এরপর জানুয়ারির শেষ দিকে ফের টেস্ট সিরিজ খেলবে ভারত। ফলে টেস্ট ক্রিকেটে দীর্ঘ বিরতির কারণে শুধু এই ফরম্যাটে খেলিয়ে গুরনুরকে মূল্যায়ন করা কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন চোপড়া। ---- আজকাল

নিজের ইউটিউব চ্যানেলে এক প্রশ্নের জবাবে চোপড়া বলেন, টেস্ট ক্রিকেট খুব ঘন ঘন হয় না। তাই কোনও ক্রিকেটারকে শুধু টেস্টের জন্য রেখে দিলে তাঁর বর্তমান ফর্ম বা পারফরম্যান্স সম্পর্কে ধারাবাহিকভাবে ধারণা পাওয়া কঠিন।

চোপড়ার মতে, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখেও গুরনুরকে তৈরি করা উচিত। দক্ষিণ আফ্রিকার দ্রুত ও বাউন্সি পিচে অতিরিক্ত গতি ও বাউন্স ভারতের জন্য গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠতে পারে। সেই দিক থেকে গুরনুরের মতো তরুণ পেসারকে ভবিষ্যতের পরিকল্পনায় রাখা যেতে পারে বলে মনে করছেন তিনি।

চোপড়া আরও বলেন, সদ্য আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা কোনও ক্রিকেটারকে বেশি সুযোগ দেওয়া প্রয়োজন। বিভিন্ন পরিস্থিতি এবং ভিন্ন ভিন্ন কন্ডিশনে তাঁকে খেলালে বোঝা যাবে, চাপের মধ্যে তিনি কীভাবে প্রতিক্রিয়া দেখান এবং কোন ফরম্যাটে তাঁর কার্যকারিতা কতটা।

তাঁর মতে, গুরনুরকে টেস্টের পাশাপাশি ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটেও সুযোগ দেওয়া হলে বিশ্বকাপের আগে ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাঁর সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাবে। নিয়মিত এই ‘পরীক্ষা’র মধ্য দিয়েই ২০২৭ সালের বিশ্বকাপের সময় গুরনুরকে পাওয়া সম্ভব হবে বলে মনে করছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।

  • সর্বশেষ