শিরোনাম
◈ প্রতি মাসে ভ্যাট রিটার্ন জমার বাধ্যবাধকতা ফিরছে, অনুমোদনের পর প্রস্তাব উঠবে সংসদে ◈ এসএসসির খাতা চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থী, ফল জানা যাবে যেভাবে ◈ ধানমন্ডি ২৭ নম্বরের একটি ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট ◈ শেখ সেলিমে হাই ভোল্টেজ ধামাকা: বিগ ফান্ডিংয়ে ডিসেম্বরে উঠ‌তে পা‌রে ঝড় ◈ সাগরে বাড়ছে স্কুইডের সংখ্যা, গবেষণায় মিলল নতুন কারণের ইঙ্গিত ◈ অ্যাতলেটিকোর বিরু‌দ্ধে ক‌ষ্টের জ‌য়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু লিভারপুলের  ◈ দুর্বল প্রতিপক্ষ‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে বা‌র্সেলোনার শুভ যাত্রা ◈ অস্ট্রেলিয়ার ক্রিকেটে গৃহযুদ্ধ! বিগব‌্যাশ লি‌গে বেসরকারিকরণের বিরোধিতা বাড়ছে  ◈ ৭০ বছর পেরোলেই পদ ছাড়তে হবে, পি‌টি উষাদের নির্দেশ আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার  ◈ ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে ৮ জোন, থাকছে আলাদা রং

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৪ দুপুর
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের ক্রিকেটকে সাহায্য করা আমার সাধ্যের বাইরে, বললেন ওয়া‌সিম আকরাম

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট দল সম্ভবত তাঁদের ইতিহাসের সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। গোটা দেশের ক্রিকেট সমস্যাগুলো এতটাই গভীরে পৌঁছেছে, ওয়াসিম আকরা‌মের মতো কিংবদন্তিরাও মূল সমস্যা চিহ্নিত করে তার সমাধান খুঁজতে হিমশিম খাচ্ছেন। তিন ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে এজবাস্টনে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। 

এই ম্যাচেও হেরে ০-৩ এ সিরিজ হারলে অবাক হবেন না আকরাম। তবে কিংবদন্তির মতে, সমস্যার জন্য শুধু ক্রিকেটার বা বোর্ডকে দায়ী করলে হবে না। তিনি মনে করেন, হাততালি দিতে যেমন দুটো হাত লাগে, তেমনই পরিস্থিতির জন্য একাধিক পক্ষ দায়ী।

পাকিস্তান দলের কয়েকজন ক্রিকেটারের মানসিকতাও সমস্যাকে আরও বাড়িয়ে দিচ্ছে বলে মনে করেছেন আক্রম। এক সাক্ষাৎকারে আক্রম বলেন, পাকিস্তানে একটা কথা প্রচলিত আছে, দুটো হাত ছাড়া হাততালি দেওয়া যায় না। 

বর্তমানে পাকিস্তান ক্রিকেট যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তার জন্য সহানুভূতি থাকলেও ফলাফলে তিনি মোটেই অবাক নন। আক্রম বলেন, 'সিরিজ শুরুর আগেই আমি জানতাম, ইংল্যান্ডের কাছে আমরা ০-৩ ব্যবধানে হারব। আমাদের ব্যাটিং সমস্যায় জর্জরিত, বোলিং গড়পড়তা মানেরও নিচে। 

ফিল্ডিং আরও খারাপ। এটা কোনও রকেট সায়েন্স নয়।' পাকিস্তান ক্রিকেটের মান ফেরাতে তিনি কিছু করতে পারবেন কি না, একাধিকবার এমন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে আকরামকে। কিন্তু কিংবদন্তি মনে করেন, সমস্যার গভীরতা এতটাই বেশি যে, একার প্রচেষ্টায় সেটা সমাধান করা সম্ভব নয়।

এই প্রসঙ্গে আকরাম বলেন, আমাকে সব সময় জিজ্ঞেস করা হয়, আপনি কি পাকিস্তান ক্রিকেটকে সাহায্য করার জন্য কিছু করতে পারেন? কিন্তু সমস্যাগুলো আরও গভীরে। এরা আমাদের সেরা ক্রিকেটার, এর বাইরে আর কিছু নেই। তার নিচে কোনও সঠিক ব্যবস্থা নেই। গত কয়েক বছরে দেশের ঘরোয়া প্রথম শ্রেণির কাঠামো পুরোপুরি এলোমেলো হয়ে গিয়েছে। কোনও ধারাবাহিকতা নেই, কারোর ধৈর্যও নেই।' আক্রম মনে করেন, এই অস্থিরতার প্রভাব সমর্থকদের মধ্যেও পড়ছে। তিনি বলেন, এটা সমর্থকদের মধ্যেও ছড়িয়ে পড়ে। দল হারলে তাঁরাও সবকিছু ভেঙে নতুন করে শুরু করতে চায়। আমরা বহুবার সেটা করেছি। আর এখন সত্যিই নতুন করে শুরু করার মতো কিছুই প্রায় অবশিষ্ট নেই।' বুধবার শুরু তৃতীয়, তথা শেষ টেস্ট। একাধিক পাক ক্রিকেটারের হাতেখড়ি হবে এই টেস্টে।

  • সর্বশেষ