শিরোনাম
◈ শেখ সেলিমে হাই ভোল্টেজ ধামাকা: বিগ ফান্ডিংয়ে ডিসেম্বরে উঠ‌তে পা‌রে ঝড় ◈ সাগরে বাড়ছে স্কুইডের সংখ্যা, গবেষণায় মিলল নতুন কারণের ইঙ্গিত ◈ অ্যাতলেটিকোর বিরু‌দ্ধে ক‌ষ্টের জ‌য়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু লিভারপুলের  ◈ দুর্বল প্রতিপক্ষ‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে বা‌র্সেলোনার শুভ যাত্রা ◈ অস্ট্রেলিয়ার ক্রিকেটে গৃহযুদ্ধ! বিগব‌্যাশ লি‌গে বেসরকারিকরণের বিরোধিতা বাড়ছে  ◈ ৭০ বছর পেরোলেই পদ ছাড়তে হবে, পি‌টি উষাদের নির্দেশ আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার  ◈ ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে ৮ জোন, থাকছে আলাদা রং ◈ এনসিটি ইজারায় বিনাপুঁজিতে লাভের পথে ডিপি ওয়ার্ল্ড ◈ কারাগারে বাড়ছে বন্দিমৃত্যু, পেছনে যেসব কারণ ◈ অনিয়ম–জালিয়াতির অভিযোগ ওঠার পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৯ দুপুর
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৭০ বছর পেরোলেই পদ ছাড়তে হবে, পি‌টি উষাদের নির্দেশ আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার 

স্পোর্টস ডেস্ক : নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও পদ আঁকড়ে বসে থাকলে চলবে না। ৭০ বছর বয়স হয়ে গেলে সরে যেতেই হবে। ভারতীয় অলিম্পিক সংস্থাকে (আইওএ) স্পষ্ট নির্দেশ দিল আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা (আইওসি)। আইওএ-র তরফে বয়সসীমায় শিথিলতা দেওয়ার যে আবেদন করা হয়েছিল তা খারিজ হয়ে গিয়েছে। এ দিকে, হকিতে হেনস্থাকাণ্ডে কমিটি গড়া হয়েছে।

আইওএ-র এখনকার সংবিধানের ১৪.৩ ধারায় বলা হয়েছে, ৭০ পেরিয়ে যাওয়া সদস্যেরা ভোটে লড়তে পারেন যদি আন্তর্জাতিক সনদে তার অনুমতি দেওয়া থাকে। তবে মঙ্গলবার সংশোধিত যে সংবিধান পাশ করানো হয়েছে তাতে সকল কর্তা এবং কর্মসমিতির সদস্যদের বয়সসীমা বেঁধে দেওয়া হয়েছে ৭০-এ। এর অন্যথা কোনও ভাবেই হবে না।

মঙ্গলবার আইওএ-র বিশেষ সাধারণত সভায় সকল কর্তা, জাতীয় ক্রীড়া সংস্থা এবং অলিম্পিক ক্রীড়া সংস্থার কর্তারা হাজি ছিলেন। সেখানেই সংবিধান সংশোধন করা হয়। কর্তা এবং কর্মসমিতির সদস্যেরা সর্বোচ্চ তিনটি মেয়াদে থাকতে পারবেন। তার পর বাধ্যতামূলক কুলিং অফে যেতে হবে।

  • সর্বশেষ